ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার

বিনোদন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৬, ২০:৩১ আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ২০:৩১

বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। মিথ্যা ও বিভ্রান্তিকর এই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তার হাতে গড়া সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা গুজবের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিসচার পক্ষ থেকে মহাসচিব জনাব লিটন এরশাদ বলেন, ‘সবার আগে সংবাদ’ দেওয়ার প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। একটি সংবাদ দ্রুত প্রকাশ করার চেয়ে সংবাদটি সত্য কি না, সেটি নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘মৃত্যু, দুর্ঘটনা কিংবা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়ে কোনও ধরনের অনুমাননির্ভর বা যাচাইহীন তথ্য প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

 তিনি আরও বলেন, ইলিয়াস কাঞ্চন শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন, তিনি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।

নিসচার নেতারা বলছেন, ‘ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেশের অসংখ্য মানুষের আবেগ ও ভালোবাসা জড়িয়ে রয়েছে। ফলে তাকে নিয়ে মিথ্যা মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে মানুষের মধ্যে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি করতে পারে।’

এদিকে ইলিয়াস কাঞ্চনের পরিবার জানিয়েছে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতা ভালো আছেন। বুধবার (২৬ আগস্ট) লন্ডন সময় সন্ধ্যায় তার সিটি স্ক্যান ও এমআরআই করার কথা রয়েছে।

ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন। গত বছরের আগস্টে সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি তিনি কিছুদিনের জন্য দেশে ফেরেন। গত ১২ আগস্ট চিকিৎসার জন্য ফের লন্ডনে যান তিনি।

/এনআই/
সম্পর্কিত
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
বিনোদন বিভাগের সর্বশেষ
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
চেহারার মিলে অনেকেই তিশাকে কনকচাঁপার মেয়ে ভাবেন,  যা বললেন সংগীতশিল্পী
চেহারার মিলে অনেকেই তিশাকে কনকচাঁপার মেয়ে ভাবেন, যা বললেন সংগীতশিল্পী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
ভারতে কম বাজেটে নির্মাণ, আয়ে এগিয়ে যে দুই সিনেমা
ভারতে কম বাজেটে নির্মাণ, আয়ে এগিয়ে যে দুই সিনেমা
রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী
রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী