ঘণ্টাব্যাপী ভাণ্ডারী গান শোনাবেন ফকির শাহাবুদ্দিন

বিনোদন রিপোর্ট
০৭ মার্চ ২০২৪, ০০:০৮আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১২:৫২

লোক, বাউল ও সূফী গানের নন্দিত শিল্পী ফকির শাহাবুদ্দিন। জীবনের প্রায় পুরোটা সময় ধরে তিনি গানে মিশে আছেন। তার কণ্ঠে বহু গানও ছুঁয়েছে মানুষের মন। এই শিল্পী এবার শোনাবেন ভাণ্ডারী গান।

বৈশাখী টিভির মাইজ ভাণ্ডারী গানের নিয়মিত অনুষ্ঠান ‘রূপের ভাণ্ডারী’। বৃহস্পতিবার (৭ মার্চ) এর নতুন পর্বেই অংশ নিচ্ছেন ফকির শাহাবুদ্দিন ও তার দল। ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে আটটি গান পরিবেশন করবেন শিল্পী। এমনটাই জানানো হয়েছে টেলিভিশন চ্যানেলটির পক্ষ থেকে।

অনুষ্ঠানটির প্রযোজক আলমগীর রাসেল বলেছেন, ‘ছোটবেলা থেকেই গানের সঙ্গে বসবাস ফকির শাহাবুদ্দিনের। হৃদয় আলোড়িত করার মতো গান গেয়ে মানুষের মন জয় করেছেন অনেক আগেই। যে কারণে রূপের ভাণ্ডারী অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়েছে তাকে। তার কণ্ঠে গানগুলো অন্যরকম দ্যোতনায় মানুষের মনকে কিছুক্ষণের জন্য হলেও উন্মাতাল করে তুলবে বলে আমাদের বিশ্বাস।’

অন্যদিকে ফকির শাহাবুদ্দিনের প্রত্যাশা, তার কণ্ঠে ভাণ্ডারী গানগুলো শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।

এ অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে কিবোর্ডে থাকছেন জিসান, তবলায় কমল, অক্টোপ্যাডে আকাশ, লিড গিটারে বাপ্পন ও বেজ গিটারে আল আজাদ। রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচার হবে।  

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প