সুমীকে কেন ‘নারী দিবস’ উৎসর্গ করলেন আলিফ!

বিনোদন রিপোর্ট
০৮ মার্চ ২০২৪, ১৮:২০আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৮:২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ শত ভাষণের একটি। আর একাত্তরে মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ করেছিল ‘জয় বাংলা’ স্লোগান। সেই স্লোগানকে সামনে রেখে এম এ আজিজ স্টেডিয়ামে লক্ষাধিক তারুণ্যের উপস্থিতিতে আবারও ঝড় তুললো বাংলা ব্যান্ড- প্রথমবারের মতো ব্যান্ডভূমি চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জয় বাংলা কনসার্ট।

বিকেল থেকেই গানে গানে ‘জাদুর শহর’ হয়ে ওঠে চাটগাঁ। দেশসেরা জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, ক্রিপটিক ফেইট, অ্যাভোয়েড রাফা, নেমেসিস, মেঘদল, লালন কিংবা চট্টগ্রামের ব্যান্ড দল তীরন্দাজ, কার্নিভালের তাণ্ডব ছড়ানো পারফর্মেন্সের দিনে এক অন্যরকম ইতিহাস গড়ল ব্যান্ড ‘চিরকুট’।

ব্যান্ডটির প্রতি তারুণ্যের উচ্ছ্বাস ও ভালোবাসা একটু বিশেষভাবেই জোয়ার বইয়েছে কনসার্টজুড়ে। ‘আহারে জীবন’, ‘কানামাছি’, ‘লালে লাল’ গানে উদ্বেলিত হয় তারুণ্য। জাদুর শহর ঢাকারে... বদলে গান হয়ে ওঠে জাদুর শহর চাটগাঁরে...!

স্টেজে উঠেই যার ইঙ্গিত দিয়েছিলেন দলনেতা সুমী। তিনি বলেন, ‘এতক্ষণ যা হয়েছে তা ছিলো তাণ্ডব, আর এখন যা হবে তা হবে ইতিহাস।’

কনসার্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সুমীর এই সংলাপ ও তাদের পারফরম্যান্স এর নানা ক্লিপ।

এদিন কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলীকন্যা কণ্ঠশিল্পী-সঞ্চালক আলিফ আলাউদ্দিন উপস্থিত ছিলেন ৭ মার্চের এই বিশেষ মেগা কনসার্টে। ‘চিরকুট’-এর পারফরম্যান্সে তিনি এতই মুগ্ধ ও আপ্লুত যে, এবারের নারী দিবস (৮ মার্চ) তিনি উৎসর্গ করলেন চিরকুট ব্যান্ডের সুমীকে।

চিরকুট-এর পারফরমেন্স ভিডিও শেয়ার করে তিনি ফেসবুকে লিখেছেন, ‘এবারের নারী দিবস আমি উৎসর্গ করতে চাই শারমিন সুলতানা সুমীকে। জয় বাংলা কনসার্টে তার পারফরমেন্স ছিল সত্যিই বসের মতো। আপনার জন্য গর্বিত। ভালোবাসা জানবেন।’

এম এ আজিজ স্টেডিয়াম কনসার্ট শেষে ক্রিপটিক ফেইট তাদের ফেসবুক পেইজে লিখেছে, ‘চিরকুটের সঙ্গে এবং অনবদ্য শারমিন সুলতানা সুমীর সাথে স্টেজ শেয়ার করা সত্যিই আনন্দের। আপনারা সত্যিই অসাধারণ।’

কনসার্টে চট্টগ্রামের কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে স্মরণ করে চিরকুট। জলবায়ু সচেতনতায়, নারী-পুরুষ সমতায় ও তারুণ্যের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে দেশাত্মবোধক গানও পরিবেশন করে তারা। 

কনসার্ট শেষে সুমী বলেন, ‘সিআরআই-ইয়াং বাংলাকে ধন্যবাদ, এত সুন্দর একটি কনসার্ট চট্টগ্রামবাসীকে উপহার দেয়ার জন্য। বাংলা ব্যান্ডের শক্তি আবারও প্রমাণিত হলো জাদুর শহর চট্টগ্রামে। এত ভালোবাসা, এত উচ্ছ্বাস সত্যিই আমাদের দারুণ অনুপ্রাণিত করেছে।’

চট্টগ্রামের কনসার্ট সেরেই চিরকুট ব্যান্ড পৌঁছে গেছে ঢাকায়। নারী দিবসে রাজধানীতে দু’টি কনসার্টে অংশ নিয়েছে। এরমধ্যে সন্ধ্যা ছয়টায় রবীন্দ্র সরোবর ও রাত নয়টায় সোনারগাঁ হোটেলে পারফর্ম কোর কথা রয়েছে ব্যান্ডটির।

আলিফ আলাউদ্দিনের পোস্ট

ক্রিপটিক ফেইটের পোস্ট

কনসার্টে দর্শকের উন্মাদনার অংশ

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প