ইফতারির ঐতিহ্য নিয়ে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
১৪ মার্চ ২০২৪, ১৬:০৭আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৬:৪১

বর্তমান প্রজন্মের কাছে ইফতারির ঐতিহ্য অনেকাংশেই হারিয়ে যেতে বসেছে। রমজান মাসের এই ঐতিহ্য ফিরিয়ে আনতে বিশেষ আয়োজন করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’।

যার মাধ্যমে দেখানো হবে ইফতার নিয়ে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সহযোগিতায় থাকছে কোকাকোলা। ছোট ছোট গল্পের আবহে, রমজানের চার সপ্তাহে ধারাবাহিকভাবে অবমুক্ত হতে যাওয়া এই স্বল্পদৈর্ঘ্যগুলোতে যেমন থাকবে ইফতারির ঐতিহ্য, তেমনই দেখা যাবে প্রজন্মের ভেতর বোঝা না বোঝার টানাপড়েনও। 

নতুন ধরনের এ কাজগুলো দর্শকহৃদয় জয় করবে বলে মনে করেন দীপ্ত প্লে’র প্রধান মোহাম্মদ আবু নাসিম। তিনি জানান, ‘যে কোনও ঐতিহ্য সম্পর্কেই আমাদের জানা উচিত। সেটি যদি গল্পের মাধ্যমে জানা যায় তাহলে তো আর কথাই নেই। এই রমজানে দর্শক নতুন কিছু পাবে, সে আশাই করছি!’

স্বল্পদৈর্ঘ্যগুলো পরিচালনা করছেন খাইরুল বাশার কাব্য। চিত্রনাট্য তৈরি করেছেন আহমেদ খান হীরক ও ফাহমিদুর রহমান। সপ্তম রোজা থেকে দর্শক দীপ্ত প্লে’তে স্বল্পদৈর্ঘ্যগুলো দেখতে পাবেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প