চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ২১:১৩আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২১:১৫

ঈদের আগের দিন কিংবা চাঁদরাতের নাটক মানে রেজানুর রহমানের বিশেষ নির্মাণ! গত ক’বছর ধরে চাঁদের খবর নিশ্চিত হলেই চ্যানেল আইতে প্রচার হয়ে আসছে বিশেষ নাটক। সেই ধারাবাহিকতায় এবার প্রচার হবে ‘একটি খোলা চিঠি’।

যে নাটকে উঠে আসবে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে বিষণ্ণ এক গল্প। যেখানে নির্মাতা তুলে ধরবেন একজন স্কুল শিক্ষক ও তার সাংবাদিক মেয়ের গল্প।

রেজানুর রহমান জানান, এটির সঙ্গে বেইলি রোডের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের সরাসরি কোনও সংযোগ নেই। তবে এই ঘটনার মধ্যদিয়েই গল্পটি তার মাথায় এসেছে। গল্পের প্রতিটি চরিত্রই কাল্পনিক।  

নাটকটিতে দেখা যাবে, ছোট্ট একটি মধ্যবিত্ত পরিবার। যার প্রধান ব্যক্তি একজন স্কুল শিক্ষক আলাল উদ্দিন। নীতিবান মানুষ। তার বড় মেয়ে গুলনাহার একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি। ঢাকায় বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষের অসহায় মৃত্যু হয়। যা দেখে মানসিকভাবে অস্থির হয়ে উঠেন শিক্ষক। তার মতে এটি অগ্নিকাণ্ড নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

নাটকটির আরেকটি দৃশ্য শিক্ষক সিদ্ধান্ত নেন, মামলা করার। গল্পটি মোড় নেয় আরও জটিলতায়। মামলার ফলাফল দেখা যাবে বিশেষ এই বিষণ্ন নাটকের মাধ্যমে।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, আশনা হাবীব ভাবনা, জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক বিশাখা শ্যামলী, ফারুক হোসেন, মিন্টু সরদার, সুকর্ন হাসান, মনি কাঞ্চনসহ বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক নাট্যকর্মী। 

নাটকটি প্রচার হবে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে, চ্যানেল আইতে।

/এমএম/
সম্পর্কিত
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
আমার ক্যারিয়ারে এটি অন্যমাত্রা যোগ করেছে: ভাবনা
ফিরে দেখা ২০২৪, পরিকল্পনা ২০২৫আমার ক্যারিয়ারে এটি অন্যমাত্রা যোগ করেছে: ভাবনা
স্বস্তিকা-শরিফুলের সঙ্গী ভাবনা
স্বস্তিকা-শরিফুলের সঙ্গী ভাবনা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর