ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৬:৫২ আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৮:০১

ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। গত ১৭ বছর ধরে প্রতি ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে এ সিরিজ নিয়ে প্রচারিত হয় ধারাবাহিক নাটক। এবারও তার ব্যাতিক্রম নয়।  

এবারের সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জ’। গত বছরের কুরবানি ঈদে প্রচার হওয়া ‘হবিগঞ্জের হরবোলা’র মতো এবারও ছোটকাকু পরিচালনা করছেন অনিমেষ আইচ।  

নির্মাতা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’।

ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে প্রথম পর্ব। ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে উপভোগ করতে পারবেন দর্শক। ‘মিশন মুন্সিগঞ্জ’-এ আশনা হাবিব ভাবনা ও চঞ্চল চৌধুরী ছোটকাকু সিরিজের ‘মিশন মুন্সিগঞ্জ’-এর গল্প এমন, দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় খুন হলেন উকিল, দ্বিতীয় খুন লালমনিরহাটে একজন চিকিৎসক, তৃতীয় খুনটা হলো ফেনীতে, একজন রাজনীতিবিদ। অদ্ভুৎ ব্যাপার হলো, তিনজনই এক সময় মুন্সিগঞ্জে ছিলেন।  

এসব খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সিগঞ্জে। কাহিনি জট পাকিয়ে যায়। সেই জট খুলতেই ছোটকাকুর ‘মিশন মুন্সিগঞ্জ’। ‘মিশন মুন্সিগঞ্জ’-এর একটি দৃশ্য ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।  তিনি বলেন, ‘ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে, আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তা ভাবনাগুলো বদলায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা।’

‘মিশন মুন্সিগঞ্জ’-এ আফজাল হোসেন ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আশনা হাবিব ভাবনা প্রমুখ।

/সিবি/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী