পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০২৪, ১৫:৪২আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৫:৪২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গজল ‘হে নামাজি’ নতুন আবহে ও কণ্ঠে প্রকাশ করলো ‘টাইম জোন লিভিং রুম সেশান’। পাভেল আরিনের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদ নিরব।

‘হে নামাজি আমার ঘরে নামাজ পড় আজ/ দিলাম তোমার চরণতলে হৃদয় জায়নামাজ’- এমন কথার গানটি কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের হাতে নিজেই তুলে দিয়েছিলেন নজরুল। আব্বাস উদ্দিনের সুরে ও কণ্ঠে প্রথম জনপ্রিয় হয় গানটি। এবার পবিত্র রমজান মাসে নতুন সংগীতায়োজনে সকলের সামনে গানটি হাজির করলেন পাভেল-জাহিদ।

সংগীত পরিবারে বেড়ে উঠলেও সকলের চেনা শিল্পী জাহিদ নিরবের আতুড়ঘর ব্যান্ড চিরকুট। আরও গভীরে গেলে পাভেল আরিনের সাথেই শুরু তার ইন্ডাস্ট্রির পথচলা। সে জানা-শোনা থেকেই  প্রার্থনামূলক গজলটিতে আব্বাস উদ্দিন আহমেদের উত্তরাধিকারী হিসেবে নতুন প্রজন্মের নিরবের কণ্ঠটিকেই যোগ্য বলে মনে করেছেন পাভেল। আট বছর আগের একদিনের গল্পটা এমন-

‘নিরব যখন আমার কাছে আসলো তখন অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ শুরু করে। কিন্তু সপ্তাহখানেক যাওয়ার পর আমার মনে হলো ও আসলে তৈরি। তারপর আমরা দুজনই মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছি দীর্ঘদিন। সে সূত্রেই আমাদের ব্যান্ড চিরকুটেও তার যাত্রা হয়। এখন সে আমার প্রতিষ্ঠান বাটার কমিউনিকেশন-এর প্রডিউসার হিসেবে কাজ করছে।’ জাহিদের সঙ্গে সম্পর্কের গভীরতা জানালেন পাভেল।

‘হে নামাজি’ তৈরি প্রসঙ্গে পাভেল বলেন, ‘জাতীয় কবির একটি গান যখন আমরা করবো বলে ভাবলাম, তখন মনে হয়েছে নিরবই গানটি যথাযথভাবে তুলতে পারবে। গ্রামাটিক্যালি এবং ক্লাসিক্যালি নিরবই গানটি সঠিকভাবে আমার জন্য তুলে আনতে পারবে। সে তা পেরেছে। শ্রোতারাও পছন্দ করবেন বলে আশা করছি।’

মূলত স্রষ্টার কাছে নতি স্বীকার ও কৃতজ্ঞতা প্রকাশের জায়গা থেকেই লিভিং রুম সেশানে যুক্ত হয়েছে গানটি।

গানটি প্রসঙ্গে জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলামের খুবই জনপ্রিয় এবং তাৎপর্যপূর্ণ একটি গান। ছোটবেলা থেকেই এ গানটি আমার পছন্দের। এবার পাভেল ভাই যেভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, আশা করছি শ্রোতারা নতুন কিছু পাবে।’

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় টাইম জোন লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি।

হে নামাজি:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প