অবশেষে শুটিংয়ে...

বিনোদন ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ১৪:০৪আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৪:০৪

২০২২ সালের এপ্রিলে মুক্তি পেয়েছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমাটি। এর আকাশচুম্বী সাফল্যের কথা সবারই জানা। বিশ্বব্যাপী কন্নড় ছবিটি ১ হাজার ২০০ কোটির বেশি আয় করেছিল। সেই সুবাদে ছবির নায়ক যশ পেয়েছেন বিপুল খ্যাতি।

এরপর পাক্কা দুই বছর পেরিয়ে গেছে। এখনও নতুন কোনও ছবি মুক্তি পায়নি যশের। তবে কিছু দিন আগে তিনি নতুন ছবির ঘোষণা দিয়েছেন। ‘টক্সিক’ নামের সেই ছবির শুটিং অবশেষে শুরু হয়েছে। পরিচালনায় গীতু মোহনদাস।

যশ সোশ্যাল মিডিয়ায় ছবির শুটিং লোকেশনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। যা দেখে যশ-ভক্তদের মনে উন্মাদনা বিরাজ করছে। এক ভক্তের মন্তব্য, “আমাদের রকিং স্টার পুনরায় অ্যাকশনে ফিরেছেন। নির্মাতা গীতু মোহনদাসের সঙ্গে দেখা গেলো যশকে। এটা কি তবে ‘টক্সিক’র প্রস্তুতি? ছবিটা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।”

বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, ছবিটির বিষয়ে এখনও কিছুই প্রকাশ করছে না ‘টক্সিক’ টিম। তবে এর গল্পটা মাদক জগতের মাফিয়াদের ঘিরে হতে পারে। ছবিটির বড় অংশের চিত্রায়ন হবে গোয়ায়।

এই ছবিতে যশের বিপরীতে কে থাকছেন, সেটা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, দক্ষিণের দুই জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী ও শ্রুতি হাসান থাকছেন। এছাড়া বলিউড তারকা কারিনা কাপুরকেও নাকি দেখা যেতে পারে ‘টক্সিক’-এ। ‘টক্সিক’ পোস্টার

এটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশন। আগামী বছরের ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক