গুঞ্জন সত্যি, বিয়ে করলেন তাপসী

বিনোদন ডেস্ক
২৫ মার্চ ২০২৪, ১৬:৩৫আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৯:২৮

ফেব্রুয়ারির শেষ দিন খবর ভেসে আসে, বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এই মার্চেই মালাবদল করে নেবেন ‘থাপ্পড়’ তারকা। যদিও তিনি নিজে কিছু বলেননি। ফলে কিঞ্চিৎ অনিশ্চয়তা তো ছিল বটে। কিন্তু সেই জল্পনা আর জলে ভেসে যায়নি। সত্যি হয়ে ধরা দিয়েছে।

হ্যাঁ, বিয়েটা করেই ফেললেন তাপসী। গত ২৩ মার্চ রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে হয়েছে তার বিয়ের অনুষ্ঠান। বর দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ে। তিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। দীর্ঘ ১০ বছর ধরে তারা সম্পর্কে জড়িয়ে আছেন। এবার সেটা পূর্ণতা পেলো।

অবশ্য বিয়ের খবরও এখনও প্রকাশ করেননি তাপসী। তার ঘনিষ্ঠজনের সূত্রেই বেরিয়ে এসেছে সুখবরটি। ইন্ডিয়া টুডে’র রিপোর্ট থেকে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়েই আনুষ্ঠানিকতা সেরেছেন। বলিউড তারকাদের মধ্যে কেবল নির্মাতা অনুরাগ কাশ্যপ ও প্রযোজক-চিত্রনাট্যকার কনিকা ঢিলন উপস্থিত ছিলেন আয়োজনে।

তাপসী ও ম্যাথিয়াস এছাড়া ‘থাপ্পড়’ সিনেমায় তাপসীর সহশিল্পী কৌতুক অভিনেতা পাভেল গুলাটিও ছিলেন বিয়েতে। তিনিই একটি ছবি শেয়ার করে বিয়ের বিষয়টি সামনে এনেছেন। ছবির সঙ্গে পাভেল লিখেছেন, ‘টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমাদের কোনও ধারণা নেই, কোথায় আছি আমরা।’

চিত্রনাট্যকার কনিকা ঢিলনের সঙ্গে তাপসীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি উদয়পুরের ওই ভেন্যু থেকে নিজের একাধিক ছবি পোস্ট করেছেন। সঙ্গে হ্যাশট্যাগে যুক্ত করেছেন ‘মেরে ইয়ার কি শাদি’ (আমার বন্ধুর বিয়ে) কথাটি। এর থেকেই পরিষ্কার হয়ে গেছে তাপসী-ম্যাথিয়াসের বিয়ের বিষয়টি। কয়েক দিনের মধ্যে মুম্বাইতে একটি জমকালো রিসিপশন পার্টি দেবেন নবদম্পতি। সেখানে হাজির থাকবেন বলিউড তারকারা। আর বিয়ের আনুষ্ঠানিক ঘোষণাও আসছে শিগগির।

বিয়ের ভেন্যুতে বন্ধুদের সঙ্গে তাপসী

সূত্রের মতে, শিখ ও খ্রিষ্টান দুই ধর্মের রীতি অনুসারেই বিয়ে করেছেন তাপসী। ২০ মার্চ থেকে শুরু হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সবশেষে ২৩ মার্চ হয়েছে বিয়ে।

বলা দরকার, ২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাপসীর পরিচয় ঘটে। এরপর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। লুকোছাপা না করেই তারা প্রেম-পর্ব চালিয়ে আসছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pavail Gulati (@pavailgulati)

এদিকে তাপসী নতুন কয়েকটি ছবির কাজ সেরে রেখেছেন। এর মধ্যে রয়েছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ‘ও লাড়কি হ্যায় কাহা’, ‘খেল খেল মে’ ইত্যাদি।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
প্রেমের টানের রহস্যময় পরিণতি, চীনা প্রেমিকসহ আত্মগোপনে মেহেরপুরের তরুণী
প্রেমের টানের রহস্যময় পরিণতি, চীনা প্রেমিকসহ আত্মগোপনে মেহেরপুরের তরুণী
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরির প্রশ্নে হাইকোর্টের রুল
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরির প্রশ্নে হাইকোর্টের রুল
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে রিট
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে রিট
মুতা বিয়ে কী, এটি জায়েজ?
মুতা বিয়ে কী, এটি জায়েজ?
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’