১০ বছর পর বিদেশ থেকে ফিরে...

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০২৪, ১১:২৮আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৭:০৫

টানা ১০ বছর প্রবাস জীবন কাটিয়ে গ্রামে ফেরে হাসান। টের পায়, তার মনের মানুষ লিলি আর তার সঙ্গে নেই। বদলে গেছে অনেক। হাসান খুঁজতে থাকে, এই দূরত্বের কারণ।

প্রবাস জীবন থেকে ফিরে অসহায় এক প্রেমিকের গল্প উঠে আসবে ‘তুই আমারই’ নামের বিশেষ এই নাটকে। সাদাত রাসেলের গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

এতে হাসান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং লিলি চরিত্রে সাদিয়া আয়মান।

সাদিয়া আয়মান ও মুশফিক আর ফারহান নির্মাতার মতে, এটি একটি একান্নবর্তী পারিবারের গল্প। যেখানে প্রেম আছে, বিরহ আছে, আনন্দ আছে আবার সম্পদের জটিলতাও আছে। তারই ভেতর একটু আলাদা হয়ে ধরা দিয়েছে বিদেশ ফেরত এক প্রেমিক আর দেশে অপেক্ষা করা প্রেমিকার গল্প। 

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, সিএমভি’র ঈদ আয়োজনে ‘তুই আমারই’ নাটকটি উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। 

/এমএম/
সম্পর্কিত
অভিনয়ে নায়িকার পোষা বিড়াল ‘আলু’, আসছে ‘মিউ’
অভিনয়ে নায়িকার পোষা বিড়াল ‘আলু’, আসছে ‘মিউ’
‘অপ্রেমিক’ তৌসিফের প্রেমিকা সাদিয়া!
‘অপ্রেমিক’ তৌসিফের প্রেমিকা সাদিয়া!
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
প্রতিটি শহরে আব্বাসের একেকজন স্ত্রী!
সিনেমার টিজারে চঞ্চল-জয়ার সমালোচনা!
সিনেমার টিজারে চঞ্চল-জয়ার সমালোচনা!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর