মালাইকার নতুন নাটক

বিনোদন রিপোর্ট
২৮ জুন ২০২৫, ১৮:১০আপডেট : ২৮ জুন ২০২৫, ১৮:১৪

বলা যায়, মেহজাবীন চৌধুরীর দেখানো পথেই হাঁটছেন তার বোন মালাইকা চৌধুরী। ধীরে ধীরে তিনি কাজের গতি বাড়াচ্ছেন। এর আগে নিজের দুটি নাটকে জুটি বেঁধেছিলেন ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহানের সঙ্গে। এবার তাকে দেখা যাবে পার্থ শেখের বিপরীতে। 

‘অনুতপ্ত’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা।

জানা গেছে, এরইমধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন হয়েছে নাটকটির। 

নাটকটি নিয়ে নির্মাতা কেএম সোহাগ রানা বলেন, ‘এটি একটি পরিবারের গল্প। এতে প্রাধান্য পেয়েছে ছেলের প্রতি বাবার দায়িত্ব। সেই সঙ্গে রয়েছে তরুণ-তরুণীর প্রেম। দর্শকরা এই গল্পের সঙ্গে সহজেই নিজেদের সম্পৃক্ত করতে পারবেন আশা করি।’

বলা প্রয়োজন, নাটকটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, শিবা শানু, তানজিম হাসান অনিক প্রমুখ।

এটাও বলা প্রয়োজন, এর আগে ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’ নাটকে দেখা গেছে মালাইকা চৌধুরীকে। দুটি নাটকই পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

উল্লেখ্য, খুব শিগগিরই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘অনুতপ্ত’।

/সিবি/
সম্পর্কিত
স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের জন্য বড় স্বস্তি
স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের জন্য বড় স্বস্তি
ট্রাম্পকে ব‍্যঙ্গ: ইরানপন্থি ইউটিউব অ‍্যাকাউন্ট বন্ধ, ক্ষোভ তেহরানের
ট্রাম্পকে ব‍্যঙ্গ: ইরানপন্থি ইউটিউব অ‍্যাকাউন্ট বন্ধ, ক্ষোভ তেহরানের
সোশ্যাল মিডিয়ায় ‘শীতল যুগ’, পাবলিক ফিড ছেড়ে এআইয়ে ঝুঁকছেন ব্রিটিশরা
সোশ্যাল মিডিয়ায় ‘শীতল যুগ’, পাবলিক ফিড ছেড়ে এআইয়ে ঝুঁকছেন ব্রিটিশরা
বিজ্ঞাপনে অতিষ্ঠ? একটু চেষ্টা করলেই এখনও ইউটিউবে বিজ্ঞাপন এড়ানোর উপায় আছে
বিজ্ঞাপনে অতিষ্ঠ? একটু চেষ্টা করলেই এখনও ইউটিউবে বিজ্ঞাপন এড়ানোর উপায় আছে
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’