এবার টিভি পর্দায় ‘হাওয়া’

বিনোদন রিপোর্ট
৩০ মার্চ ২০২৪, ১৪:৫৬আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৪:৫৮

প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’। এবারের ঈদে দর্শকরা ছবিটি দেখতে পাবেন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। 

খবরটি নিশ্চিত করেছেন চ্যানেলের গণমাধ্যম মুখপাত্র রিয়াদ শিমুল।

দর্শকদের জন্য ঈদুল ফিতরের বিশেষ উপহার হিসেবে তিন দিন এই ছবি প্রচার করবে চ্যানেলটি। ঈদের দিন, ঈদের তৃতীয় দিন এবং পঞ্চম দিন বেলা ২:৩০ মিনিটে প্রচার হবে ছবিটি। 

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘হাওয়া’ পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডলসহ অনেকে। 

একটি দৃশ্যে শরিফুল রাজ ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’ ছবিটি ব্যবসায়িক সফলতার পাশাপাশি ব্যাপক প্রশংসা অর্জন করে। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি দেশের বাইরেও দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে ছবিটি। দেশের প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য যেমন দর্শকদের দীর্ঘ সারি দেখা গেছে, তেমনি দেশের বাইরের প্রেক্ষাগৃহেও অগ্রিম টিকিট সংগ্রহ করে ছবিটি দেখেছেন সেখানকার দর্শকেরা।

এই সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। ৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২টি বিভাগে এবং ২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ পাঁচটি পুরস্কার অর্জন করে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প