ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা

বিনোদন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৪, ১২:৪৭আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৬:৩৫

ভারতের গুণী গায়িকা অন্বেষা। বলিউড, টলিউডসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাঁচ শতাধিক সিনেমায় গান করেছেন। তার সুরেলা কণ্ঠে বেশ কিছু গান হয়েছে শ্রোতাপ্রিয়। মেধাবী এই গায়িকা বাংলাদেশেও গান করেছেন। এর মধ্যে বেলাল খানের সঙ্গে ‘বেঁচে থাকার জন্যে’ ও ইমরান মাহমুদুলের সঙ্গে ‘লাগে বুকে লাগে’ শিরোনামের গানগুলো উল্লেখযোগ্য। এই দুটি গানেরই রচয়িতা জুলফিকার রাসেল।

ক’বছরের বিরতি কাটিয়ে আবারও ঢাকার গানে কণ্ঠ দিলেন অন্বেষা। এবারও তার জন্য গীতিকবিতা লিখলেন জুলফিকার রাসেল। গানটির শিরোনাম ‘একইভাবে দিন আসে’। এর সুর-সংগীত করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি। ঈদুল ফিতর ও পহেলা বৈশাখকে সামনে রেখে গানটি প্রকাশ করা হয়েছে।

গানচিত্রটি নিয়ে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘অন্বেষার সঙ্গে আমার বেশ ক’টি গানের প্রজেক্ট হয়েছে। সবগুলো থেকেই দারুণ প্রশংসা পেয়েছি। এবার সুরকার টুনাই দাদার আগ্রহে অন্বেষার জন্য গান করলাম। আশা করছি ঈদ আনন্দ আর নববর্ষের উপহার হিসেবে শ্রোতা-দর্শকদের মন্দ লাগবে না।’

গানচিত্রের দুই মডেল এদিকে অন্বেষা জানালেন গানটি গেয়ে তৃপ্তি পাওয়ার কথা। তার ভাষায়, ‘গানটির কথা, সুর, সংগীত ও ভিডিও- সবটুকুই মিষ্টি। আশা করছি দুই বাংলার শ্রোতারা গানটি শুনে তৃপ্তি পাবেন, দেখেও চোখের আরাম পাবেন।’

গানটির সুরকার টুনাই দেবাশীষ গাঙ্গুলির মন্তব্য এরকম, ‘রাসেল আমার প্রাণের বন্ধুদের একজন। আমি ভীষণ আপ্লুত এই গানটির সুর-সংগীত করে। অত্যন্ত ভালোবাসা নিয়ে গানটা গেয়েছে অন্বেষা। আর রাসেলের গীতিকবিতার প্রশংসা নতুন করে বলার কিছু নেই। আশা রাখি দুই বাংলার সবার ভালো লাগবে গানটি।’   

‘একইভাবে দিন আসে’ গানের চিত্রে মডেল হয়েছেন ফিরোজ শাহ ও সুকর্ণ পাল। এটি নির্মাণ করেছেন শান্তনু বোস। গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে জুটি মিউজিকের ব্যানারে।

গানের লিংক:

/এমএম/কেআই/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর