এবারও রোশানের দুই ছবি

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৪, ১৭:০৪আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৭:০৫

বিগত কয়েক বছরের ঈদ উৎসবে দুটি করে সিনেমা মুক্তি পাচ্ছে চিত্রনায়ক জিয়াউল রোশানের। গত বছরের রোজার ঈদে মুক্তি পায় তার অভিনীত ‘পাপ’ ও ‘জ্বীন’। সেই ধারাবাহিকতা থাকছে এবারের ঈদেও। 

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে রোশান অভিনীত জসিম উদ্দিন জাকির পরিচালনায় ‘মায়া: দ্য লাভ’, অন্যটি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’। 

ছবি দুটি নিয়ে রোশান বললেন, ‘‘এবারের ঈদে আমার অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে। দুটিই ভালো গল্পের ছবি। এমন ছবি দর্শকরা দেখেন, সেই প্রমাণ আছে। দুটি ছবিই তারকাবহুল। ‘মায়া’তে আমার সঙ্গে আছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও শবনম বুবলী। ‘ডেডবডি’তে আছেন ওমর সানী ও কলকাতার অন্বেষা। দুটি ছবিই দারুণ দারুণ লোকেশনে শুট করা হয়েছে। আমার বিশ্বাস ছবি দুটি দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন।’’

জিয়াউল রোশান এদিকে ঈদের বাইরেও ডজন খানেক ছবি মুক্তির অপেক্ষায় আছে বলে জানালেন রোশান। ছবিগুলোর মধ্যে রয়েছে ‘রিভেঞ্জ’, ‘জামদানি’, ‘প্রেমপুরাণ’ ও ‘এক্সকিউজ মি’। এ ছাড়াও ‘তুমি যেখানে আমি সেখানে’র কাজও প্রায় শেষ। ‘পুলসিরাত’-এর শুটিং শুরু হবে শিগগিরই। 

সিনেমার ফাঁকে ফাঁকে ওটিটিতেও কাজ করছেন এই নায়ক। সম্প্রতি  মাহমুদুর রহমান হিমির ‘হাইড অ্যান্ড সিক’ ওয়েব ফিল্মে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও ‘হারাধনের ১০টি ছেলে’ নামের একটি ওয়েব সিরিজ শেষ করেছেন ক’দিন আগে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প