জন্মদিনে শাড়ি পরে সামনে এলেন আল্লু অর্জুন!

বিনোদন ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ১৯:২৬আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৯:২৬

পরনে শাড়ি, গলায় ফুলের মালা, হাতে চুড়ি, পায়ে ঘুঙুর, মুখভর্তি রঙের কারুকাজ। আপাদমস্তক দেবীর সাজ। না, কোনও নারী নন; তিনি একজন অভিনেতা। আরও স্পষ্ট করে বললে তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন! এমন ব্যতিক্রম অবতারেই দেখা দিলেন তিনি। তাও আবার নিজের জন্মদিনে।

আজ সোমবার (৮ এপ্রিল) আল্লুর ৪২তম জন্মদিন। এ উপলক্ষে তার বহুল আকাঙ্ক্ষিত সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’র টিজার প্রকাশ করা হয়েছে। ১ মিনিট ৮ সেকেন্ডের এই ঝলকে শাড়ি-চুড়ি পরা আল্লুকে দেখা গেছে। একটি মন্দির প্রাঙ্গণে উৎসবের আমেজ। সেখানে দেবী রূপে তিনি শত্রুদের সঙ্গে মারামারি করছেন।

ঠিক কী কারণে পুষ্পা তথা আল্লুর এমন রূপ, সেটাও এখন এক রহস্যে পরিণত হয়েছে। যা ছবিটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে। আর প্রকাশ্যে আসার পর টিজারটি দেখতে দর্শক রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে। মাত্র দুই ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ৩৭ লাখ!

এদিকে টিজারটি পোস্ট করে আল্লু অর্জুন সোশ্যাল হ্যান্ডেলে লিখলেন, ‘জন্মদিনের শুভেচ্ছার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। হৃদয় থেকে কৃতজ্ঞতা। তোমাদের প্রতি আমার ধন্যবাদস্বরূপ এই টিজারটি গ্রহণ করো।’

টিজারে আল্লু অর্জুন ছবিটি প্রযোজনা করেছে মাইথ্রি মুভি মেকারস। তাদের পক্ষ থেকে দেওয়া বার্তায় লেখা হয়েছে, ‘তার আগমনকে উদযাপন করো। তার আগুনকে পূজা করো। টানটান উত্তেজনার সাক্ষী হও। শুভ জন্মদিন আইকন স্টার আল্লু অর্জুন।’

ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে, ‘পুষ্পা: দ্য রুল’র এই উৎসব কল্পিত কিছু নয়। বরং এটি ভারতের তেলেঙ্গানার একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর ‘সাম্মাক্কা সারালাম্মা জাথারা’ নামের উৎসবটিতে ১০ মিলিয়নের বেশি মানুষ অংশ নেয়। সেটাকেই সিনেমাটিক কায়দায় ক্যামেরায় তুলে এনেছে ‘পুষ্পা’ টিম।

উল্লেখ্য, ছবিটি নির্মাণ করছেন সুকুমার। এটি ২০২১ সালের ব্লকবাস্টার হিট ‘পুষ্পা: দ্য রাইজ’র দ্বিতীয় পর্ব। ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল প্রমুখ। এটি মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট। জানা গেছে, এই ছবির তৃতীয় কিস্তিও আসবে।  

টিজার: 

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক