তাদের সিনেমা ‘সংবাদ’

বিনোদন রিপোর্ট
১১ মে ২০২৪, ১৮:৪৩আপডেট : ১১ মে ২০২৪, ১৯:১৩

শহরে নির্মাণ হচ্ছে নতুন সিনেমা। নাম ‘সংবাদ’। যাতে অভিনয় করছেন সিনেমার বাইরের তিন প্রিয়মুখ- ইরফান সাজ্জাদ, আইশা খান ও সোহেল মণ্ডল।

নির্মাণ করছেন সোহেল আরমান। এটি তার তৃতীয় সিনেমা নির্মাণ। 

২০১৫ সালে শাকিব খান ও বিন্দুকে নিয়ে নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র ‘এই তো প্রেম’। দ্বিতীয় চলচ্চিত্র ‘ভ্রমর’র বাকি থাকা ৪০ শতাংশ কাজ অচিরেই শেষ করতে চান এই নির্মাতা। তার আগেই ঘোষণা দিলেন তৃতীয় নির্মাণের।

সোহেল আরমান জানান, আগামী সপ্তাহে সিনেমাটির মহরতের মাধ্যমে শুটিংয়ের পরিকল্পনা ও বিস্তারিত জানানো হবে।

সিনেমা নির্মাণে বরাবরই লম্বা বিরতি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমি কখনও সংখ্যা বাড়ানোর চিন্তা করে কাজ করি না। প্রয়োজনে কাজ কম করবো। দর্শকের মনে গেঁথে যাবে এমন কিছু করার চেষ্টা থাকে সবসময়। আশা করছি, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছেন।’

সিনেমার গল্প প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘গল্পটা অনেক পুরনো, ১৮৭২ সালের। সে সময়ের জমিদার বাড়ির একটি হারানো গল্পে এটি নির্মিত হবে। তবে প্রেমের নয়, একটা গ্রামের গল্প। জমিদার বাড়ির চুরি যাওয়া গল্প যেটা পেয়েছি এক সাংবাদিকের মাধ্যমে। আপাতত এটুকুই। বাকিটুকু খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাব।’

ইরফান সাজ্জাদ বলেন, ‘অনেক দিন পর নতুন সিনেমায় যুক্ত হয়েছি। একেবারে নতুন একটি চরিত্রে দেখা যাবে আমায়। জমিদারদের শাসন ও শোষণ এ গল্পে তুলে ধরা হবে। এ সময়ের দর্শকদের কথা চিন্তা করে গল্পটি তৈরি করেছেন আরমান ভাই। গল্পটি আমার অনেক বেশি ভালো লেগেছে। চ্যালেঞ্জিং একটি চরিত্র। আশা করছি, সবার পছন্দ হবে।’

আইশা খান আইশা খান বলেন, ‘গল্পটা অনেক সুন্দর, যার কারণে কিছু চিন্তা না করেই কাজটি করতে রাজি হয়েছি। আমার চরিত্রে চমক আছে, যা সিনেমাটি মুক্তি পেলে দর্শক দেখতে পারবে।’

সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি সম্পর্কের গল্প। এর আগে এ ধরনের চরিত্রে কাজ করিনি। এই মুহূর্তে চরিত্র নিয়ে কিছু বলা যাবে না। এটা দর্শকদের জন্য তোলা থাক।’

ভয়েস টুডে’র ব্যানারে নির্মিতব্য সিনেমাটির গল্প লেখার পাশাপাশি প্রযোজনা করছেন এন এ খোকন। সিনেমাটির চিত্রনাট্য করেছেন সোহেল আরমান নিজেই। আগামী ১ জুন শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত প্রথম লটের শুটিং চলবে বলে জানান নির্মাতা। একই মাসের ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত একটানা কাজ করে শেষ হবে সিনেমার পুরো দৃশ্য ধারণ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প