মা দিবস

মায়ের জন্য নিউইয়র্কে মাহফিল আয়োজন

বিনোদন রিপোর্ট
১২ মে ২০২৪, ১৩:০৯আপডেট : ১২ মে ২০২৪, ১৩:০৯

মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী মা দিবস পালিত হয়। মায়েদের সম্মানে, ভালোবাসায় এই দিনটি আনন্দে উদযাপন করেন বাংলাদেশের মানুষও। যদিও কণ্ঠশিল্পী বেবী নাজনীনের কাছে এবারের মা দিবসটি বিষণ্নতায় ঢাকা।

দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই কোকিলকণ্ঠী। এরমধ্যে গত ১৭ এপ্রিল ঢাকায় বসবাসরত মা আবিদা মনসুরকে হারালেন তিনি।

মায়ের এই প্রস্থানে দূর পরবাসে মুষড়ে পড়েন বেবী। এরমধ্যেও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পূর্ব নির্ধারিত কনসার্টে অংশ নিয়েছেন তিনি। গানের এই ব্যস্ততা থেকে এবার খানিক ছুটি নিলেন। নিউইয়র্কের কুইন্স প্যালেসে আয়োজন করতে যাচ্ছেন মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিলের।

মা দিবসে (১২ মে) নিউইয়র্ক থেকে এই শিল্পী জানান, ১৩ মে মাগরিবের নামাজের পর তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে বসবাসরত তার বন্ধু, স্বজন ও ভক্তদের এই মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানান।    

বেবী নাজনীনের ছোটভাই সাংবাদিক এনাম সরকার ঢকা থেকে জানান, তাদের মা দীর্ঘদিন ধরে কিডনিসহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ রোজার ঈদের আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আর ঘরে ফেরা হয়নি আবিদা মনসুরের।

১৭ এপ্রিল গুলশানের একটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় আবিদা মনসুরের মরদেহ।

বেবী নাজনীনের বাবা মনসুর সরকার জাতীয় বেতার ও টেলিভিশনের একজন বিশেষ শ্রেণির যন্ত্রশিল্পী ছিলেন। তিনি ২০১৬ সালে মারা যান।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প