মা দিবস

ক্যানসারে হারিয়েছেন মাতৃত্ব, দুঃসহ স্মৃতি স্মরণ করলেন মনীষা

বিনোদন ডেস্ক
১২ মে ২০২৪, ১৯:২৬আপডেট : ১২ মে ২০২৪, ১৯:৩০

জীবন কখনও কখনও সিনেমার চিত্রনাট্যের চেয়েও অধিক বিস্ময়কর, বেদনার। ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। কিন্তু মাত্র দুই বছর পরই ভেঙে যায় সেই সংসার। সেই ভাঙনের মধ্যে মহাপ্রলয় হয়ে আসে ঘাতক ক্যানসার!

২০১২ সালে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হন মনীষা। মরণঘাতী এই রোগ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা খুব কম। সেই সৌভাগ্যবানদের একজন মনীষা। দুই বছরের চিকিৎসায় জীবনে নতুন সুযোগ পান তিনি। কিন্তু সেই ক্যানসার তার কাছ থেকে চিরতরে কেড়ে নিয়েছে মা হওয়ার সামর্থ্য।

বিষয়টি নিয়ে অবশ্য এখন আর আক্ষেপ নেই মনীষার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার জীবনে কিছু অপূর্ণতা আছে। আসলে বড় হতে হতে আমরা অনেক বাস্তবতা মেনে নিই। এমন অনেক স্বপ্ন আছে, যেগুলো পূরণ হবে না জানি এবং সেটা মেনে নিয়েই সুখ খুঁজে নিতে হবে। মাতৃত্ব সেরকমই একটা স্বপ্ন। ক্যানসারে আক্রান্ত হওয়া এবং মাতৃত্বের সক্ষমতা হারিয়ে ফেলা আমার জন্য অনেক কঠিন ছিল। কিন্তু মনকে বুঝিয়ে নিয়েছি আমি। নিজেকে বুঝিয়েছি, যা হবার, হয়েছে; এখন বরং নিজের যা আছে, তা নিয়েই জীবন সাজানো শ্রেয়।’

ক্যানসারের চিকিৎসা চলাকালীন মনীষা প্রশ্ন হতে পারে, দত্তক নিয়ে কি মা হতে পারতেন না মনীষা? সেটাও ভেবেছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমি দত্তক নেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু পরে দেখলাম, আমি খুব দ্রুত দুশ্চিন্তাগ্রস্থ হয়ে যাই, অনেক চাপ অনুভব করি। এসব দিক বিবেচনা করে দত্তর নেওয়ার চিন্তা বাদ দিয়েছি। আমার যা আছে, তা নিয়েই খুশি থাকার সিদ্ধান্ত নিই। আমার বৃদ্ধ বাবা-মা আছেন, তাদের চোখের মণি আমি। তাদের কাছে আমিই গোটা পৃথিবী। এখন তাই, প্রায়ই কাঠমাণ্ডু (মনীষার বাড়ি) চলে যাই, তাদের সঙ্গে সময় কাটাই এবং এটা আমার ভীষণ ভালো লাগে।’

ক্যানসার জয় করে জীবনের উদ্যানে ফিরে এসে মনীষা কৈরালা বসে থাকেননি; কাজেও ফিরেছেন। প্রতি বছরই তার কোনও না কোনও ছবি মুক্তি পেয়েছে। সম্প্রতি তাকে দেখা গেছে নেটফ্লিক্সের সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’র কেন্দ্রীয় চরিত্রে। যেটা নির্মাণ করেছেন সঞ্জয়লীলা বানসালি।

তরুণ বয়সে মনীষা কৈরালা সূত্র: ইন্ডিয়া টুডে  

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প