‘ডিউন’ সিরিজে টাবু

বিনোদন ডেস্ক
১৪ মে ২০২৪, ১৪:৩৯আপডেট : ১৪ মে ২০২৪, ২০:১১

সাম্প্রতিক সময়ে হলিউডের অন্যতম আলোচিত সিনেমা সিরিজ ‘ডিউন’। যেটার দুটি সিনেমা ইতোমধ্যে মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে সাফল্য পেয়েছে। শুধু তা-ই নয়, অস্কারের মতো আসরেও ছবিটির প্রথম কিস্তি চমক দেখিয়েছিল।

এবার ‘ডিউন’ আসছে ওটিটিতে, সিরিজ হিসেবে। নাম ‘ডিউন: প্রফেসি’। নির্মাণ করছেন ডিয়ান আদেমু-জন। এটি নির্মিত হচ্ছে মার্কিন কল্পবিজ্ঞান লেখক ফ্রাঙ্ক হারবার্টের গল্প থেকে।

সিরিজটি মূলত ‘ডিউন’ ইউনিভার্সের প্রিক্যুয়েল। অর্থাৎ সিনেমায় যে গল্প দেখানো হয়েছে, তার আগের গল্পে নির্মিত হচ্ছে সিরিজটি। আর এই সিরিজেই যুক্ত হলেন ভারতীয় অভিনেত্রী টাবু। তাকে দেখা যাবে সিস্টার ফ্রান্সেসকা চরিত্রে।

ভ্যারাইটির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৯ সালে এই সিরিজের কাজ শুরু হয়েছিল। ‘সিস্টারহুড অব ডিউন’ উপন্যাস থেকে এর গল্প সাজানো হয়েছে। যেটা ‘ডিউন’র (সিনেমা) চেয়ে ১০ হাজার বছর আগের গল্প। সিরিজে টাবুর চরিত্রটিকে বলা হচ্ছে ‘দৃঢ়, বুদ্ধিমতী ও আবেদনময়ী’; যেটা ডিউন জগতে দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করেছে।

এই সিরিজে আরও অভিনয় করছেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, ট্রাভিস ফিমেল, মার্ক স্ট্রং, জেড আনোকা, জশ হস্টন প্রমুখ। সিরিজটি মুক্তি পাবে মার্কিন ওটিটি প্ল্যাটফর্ম ‘ম্যাক্স’-এ।

প্রসঙ্গত, টাবুকে সর্বশেষ দেখা গেছে বলিউডের ‘ক্রু’ সিনেমায়। রাজেশ এ কৃষ্ণন নির্মিত এই ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছিল। ছবিতে টাবুর সঙ্গে আছেন কারিনা কাপুর ও কৃতি স্যানন।

উল্লেখ্য, এর আগেও হলিউডে কাজ করেছেন টাবু। ২০১২ সালের আলোচিত সিনেমা ‘লাইফ অব পাই’-তে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া ইংরেজি ভাষার সিনেমা ‘দ্য নেমসেক’ ও সিরিজ ‘আ সুইটঅ্যাবল বয়’-তেও আছেন টাবু।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প