মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প

বিনোদন ডেস্ক
২০ মে ২০২৪, ১৭:১৪আপডেট : ২০ মে ২০২৪, ১৭:১৪

শোবিজে তার পথচলার শুরু ছোটবেলায়। মডেলিং থেকে অভিনয় সবেতেই নিজের মেধা-সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন। যার ফলে প্রবাসে স্থায়ী হওয়ার পর থেকে দর্শক তাকে মিস করে বরাবরই। তিনি মোজেজা আশরাফ মোনালিসা।

অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন মোনালিসা। সম্প্রতি ফিরেছেন দেশে। সময় কাটাচ্ছেন পারিবারিক আবহে। তবে নির্মাতারাও তার সঙ্গে যোগাযোগ করছেন নতুন কাজের জন্য। মোনালিসা জানিয়েছেন, তিনিও কাজ করতে চান। যদি গল্প-আয়োজন সব পছন্দসই হয়।

দেশে ফেরা ও কাজে ফেরার সম্ভাবনা ইত্যাদি বিষয় নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মনখুলে কথা বলেছেন মোনালিসা। সেখানেই আলাপে আলাপে জানান, প্রথম প্রেমের প্রস্তাবের স্মৃতি। মোনালিসার ভাষ্য, ‘আমি যখন কলেজে পড়ি, মনে হয় তখন প্রথম প্রস্তাব পেয়েছিলাম। ওই সময়ে অনেকেই পছন্দ করতো, চিঠি দিতো। সেই চিঠিগুলো খুব রঙিন ছিল, বিভিন্ন রঙের কলম দিয়ে লেখা। প্রেম-ভালোবাসার কথা লেখা থাকতো, যদ্দুর মনে পড়ে।’

মোনালিসা ছোটবেলা থেকে শোবিজে কাজের সুবাদে অনেকেরই পছন্দের তারকায় পরিণত হয়েছিলেন মোনালিসা। সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘তখন তো অনেক কাজ করা হতো। মানুষের ভালোবাসার শেষ ছিল না। কেউ কেউ বাসায় বিয়ের শাড়িও পাঠিয়ে দিতো যে, আমি নাকি ফিউচার ওয়াইফ! আমার বাসার সবাই অবাক হয়ে যেতো, এগুলো কী হচ্ছে! এরকম মজার অনেক স্মৃতি মনে পড়ে।’

নতুন কাজে ফেরা প্রসঙ্গে মোনালিসা জানিয়েছেন, তার প্রতি দর্শকের প্রত্যাশার দিকটি বিবেচনা করেই কাজ করতে চান। তবে এখনই সেটা নিয়ে খোলাখুলি কিছু বলতে নারাজ তিনি।  

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান