এ সপ্তাহের ছবি

ফারিণের অভিষেক, নিরব-স্পর্শিয়ার অভিমান!

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০২৪, ১২:৩৬আপডেট : ২৪ মে ২০২৪, ২২:০১

নতুন সপ্তাহ উপলক্ষে শুক্রবার (২৪ মে) দেশের প্রেক্ষাগৃহে নতুন দুটি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’ ও সফিকুল আলম পরিচালিত ‘সুস্বাগতম’। যদিও মুক্তির প্রাক্কালে ছবিগুলো নিয়ে উল্লেখযোগ্য প্রচারণা দেখা যায়নি। তাছাড়া পোস্টার-ট্রেলার ইত্যাদি দিয়েও কাড়তে পারেনি দর্শকের নজর। যার ফলে অল্প সংখ্যক হল জুটেছে ছবিগুলোর ঝুলিতে।

‘ফাতিমা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এই ছবির মাধ্যমে দেশের বড় পর্দায় তার অভিষেক হলো। তবে মাত্র ১০টি প্রেক্ষাগৃহ দিয়ে শুরুটা হলো তার।

ফারিণের ছবিটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় (বসুন্ধরা, মহাখালী, মিরপুর ও চট্টগ্রাম), লায়ন সিনেমাস (পুরান ঢাকা), শ্যামলী সিনেমা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট) ও রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ)।

‘ফাতিমা’র দৃশ্য ‘ফাতিমা’র কাজ শুরু হয়েছিল ২০১৬ সালে। নানা কারণে কয়েক দফায় পেছায় শুটিং। প্রথম দিকে ছবিটির নাম ছিল ‘দাহকাল’। পরে নাম পরিবর্তন করা হয়। ছবিটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকা প্রমুখ।

অন্যদিকে ‘সুস্বাগতম’র মুক্তির সঙ্গে দর্শক তো দূর, ছবির নায়ক-নায়িকার সম্পৃক্ততাও নেই! ছবিটি মুক্তি পেলো, অথচ এর নায়ক নিরব কিংবা নায়িকা অর্চিতা স্পর্শিয়া কারও পক্ষ থেকেই কোনও সাড়া-প্রচারণা পাওয়া যায়নি। তাদের অভিযোগ, কোনও প্রচার পরিকল্পনা ছাড়া মাত্র ৫ দিনের ঘোষণায় ছবিটি মুক্তি দিয়েছেন পরিচালক-প্রযোজক।

বিষয়টি নিয়ে অভিমানী সুরে নিরব বলেছেন, ‘কোনও প্রচার-প্রচারণা নেই, পত্র-পত্রিকায় নিউজও নেই। মাত্র পাঁচ দিনের মধ্যে কী করে সম্ভব! প্রচার-প্রচারণা ছাড়া তারকানির্ভর, ভালো মানের ছবিও তো মুখ থুবড়ে পড়ে।’

‘সুস্বাগতম’ সিনেমার পোস্টার এছাড়া ছবিটির নাম নিয়েও আছে বিতর্ক-সমালোচনা। কারণ ‘সুস্বাগতম’ শব্দটিই ভুল। আর এই ভুল নামে ছবি বানিয়ে সেটা মুক্তিও দিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, মাত্র ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এগুলো হলো—ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা), নিউ গুলশান (কেরানীগঞ্জ), চন্দ্রিমা (সাভার), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), রাজ তিলক (রাজশাহী), মাধবী (টাঙ্গাইল) ও সাধনা (রাজবাড়ী)।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
স্পর্শে ফিরছেন অর্চিতা!
স্পর্শে ফিরছেন অর্চিতা!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প