পলাশের উপহারে আপ্লুত তারিক আনাম খান

বিনোদন রিপোর্ট
২৭ মে ২০২৪, ২২:২৬ আপডেট : ২৮ মে ২০২৪, ১২:৫৮

ঢাকাই শোবিজে এমনটা সচরাচর দেখা যায় না। এখানে সাধারণত একে-অপরকে দামি (অর্থমূল্যে) সব উপহার দেন। তাতে উচ্ছ্বাসও হয় পরষ্পরের। সেই চাকচিক্যের ভিড়ে যখন কেউ সহকর্মীর জন্য নিয়ে আসেন বই, তখন বিষয়টা চোখে-মনে লেগে থাকার মতো।

এমনই মুগ্ধকর ঘটনার জন্ম দিয়েছেন নির্মাতা-অভিনেতা জিয়াউল হক পলাশ। নিজের পছন্দের একটি বই তিনি উপহার দিয়েছেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খানকে। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে যে শ্রদ্ধা ও ভালোবাসার যে সম্পর্ক গড়ে উঠেছে, তা প্রকাশ্যে এলো এই বই উপহারের মাধ্যমে।

ঘটনা একটু পরিষ্কার করা যাক। সম্প্রতি ‘এভাবেও ফিরে আসা যায়’ নামে একটি নাটকের শুটিং হয়েছে রাজধানীতে। আশিকুর রহমানের নির্মাণে এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউয়াল হক পলাশ, আহমেদ হাসান সানি প্রমুখ। গল্পের প্রয়োজনে শুটিং ছিল রাতে। ফলে নির্জন শহরে তারা লাইট-ক্যামেরা-অ্যাকশনের ফাঁকে মুখর হয়েছিলেন গল্পে, স্মৃতিকথায়।

এরপরের ঘটনা শোনা যাক তারিক আনাম খানের ভাষ্যে। তিনি বললেন, “পলাশের সঙ্গে আমার এটা তৃতীয় কাজ। প্রথম ছিল ‘আপন’ দ্বিতীয় ‘সাদা প্রাইভেট’, এবার করলাম ‘এভাবেও ফিরে আসা যায়’। এই নাটকে কবিতার উপস্থিতি আছে, আছে জীবনানন্দ দাশ। আমরা বিস্ময়কর কবি জীবনানন্দকে নিয়ে অনেক কথা বলেছি রাতের ঘোরে শুটিং করতে করতে। হঠাৎ পলাশ বলল ‘ভাইয়া আপনাকে আমি জীবনানন্দকে নিয়ে লেখা শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’ বইটা উপহার দিতে চাই।’ সত্যিই নিয়ে এলো পর দিন!”

বইয়ের ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে তারিক আনাম খান আরও বলেছেন, “ভালোবাসার উষ্ণতা ভরা পলাশের স্বহস্তে লেখা, সঙ্গে তার স্বাক্ষর। পলাশের জানার আগ্রহ, পড়া, ছবি দেখা, শোনা আর ভাবা আমাকে আনন্দিত করে। পড়তে শুরু করেছি ‘একজন কমলালেবু’। দারুণ সুন্দর শুরু। ধন্যবাদ পলাশ। তোমার ভালবাসার উষ্ণতা আমাকে স্পর্শ করে।”

বইয়ের ভেতর পলাশের নিজ হাতে লেখা ক্ষুদে বার্তা উপহারদাতার মন্তব্যটা আরও বেশি আবেগপূর্ণ। তারিক আনাম খানের উদ্দেশে পলাশ তার ফেসবুক দেয়ালে লিখলেন, ‘আপনার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা আমার কাছে সবসময়ই স্মরণীয় যাত্রার মতো। মুহূর্তগুলোকে আগলে রাখার মতো। তবে এবার কাজ করতে গিয়ে আপনাকে আরও বেশি সময় পাওয়ার সৌভাগ্য হয়েছিলো। আপনার প্রতি মোহগ্রস্ত হয়েছিলাম আমরা সকলেই। আমার এই নিদারুণ উপহারকে আপনি যেভাবে গ্রহণ করলেন, এই প্রাপ্তি আমি আবেগ দিয়ে আগলে রাখবো। ধন্যবাদ আপনাকে।’

‘এভাবেও ফিরে আসা যায়’ নাটকের শুটিংয়ে অভিনয়শিল্পীরা প্রসঙ্গত, ‘এভাবেও ফিরে আসা যায়’ নাটকে আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা। বুম ফিল্মসের ব্যানারে নির্মিত এই নাটক আসন্ন ঈদুল আজহায় প্রচার হবে।

/কেআই/
সম্পর্কিত
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
কানাডায় দেখা কাবিলা ও ইভার!
কানাডায় দেখা কাবিলা ও ইভার!
শিক্ষাগুরুর মর্যাদার গল্পে প্রশংসিত ‘সম্মান’
শিক্ষাগুরুর মর্যাদার গল্পে প্রশংসিত ‘সম্মান’
অভিনয়শিল্পী সংঘের অন্তর্বর্তী প্রধান তারিক আনাম খান
অভিনয়শিল্পী সংঘের অন্তর্বর্তী প্রধান তারিক আনাম খান
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী