অভিনয়শিল্পী সংঘের অন্তর্বর্তী প্রধান তারিক আনাম খান

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৪

অনেকটা আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের মতোই ঘটছিলো অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির পদত্যাগের দাবিটি। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ নামের একটি ব্যানারে দেশের অর্ধশতাধিক অভিনয়শিল্পী ৫ আগস্টের পর প্রতিনিয়ত দাবি করে আসছিলেন, সংঘের সংস্কার তথা বর্তমান কমিটির বিলোপ করার জন্য।

অবশেষে সেই দাবির বিপরীতে শান্তিপূর্ণ সুরাহায় গড়ালো সংঘ। ১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সংঘের বর্তমান কমিটি ডাক দেয় সাধারণ সভার। সেখানে সদস্যদের তোলা সংস্কারের দাবিতে বর্তমান কমিটিকে যেকোনও সিদ্ধান্ত নেয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। চার মাস মেয়াদী নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন তারিক আনাম খান। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংঘের সদস্যরা।

শিল্পী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা আওয়ামী লীগ সরকারের সমর্থনে ছিলেন, তাদের পদত্যাগের দাবি তুললেও কেউ পদত্যাগ করছেন না বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সংঘের নির্বাচিত সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘‘সবার সব কথা শুনে শ্রদ্ধেয় তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ নামে একটা কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন।’’

সংঘের সংস্কারে আন্দোলনের একাংশ তিনি জানান, ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটি প্রধান তারিক আনাম খানই পারবেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকেই অন্তর্বর্তী সংস্কার কমিটির দায়িত্ব পালন করবেন তারিক আনাম খান। তবে তার সঙ্গে কমিটিতে আরও চারজন থাকবেন। যদিও কারা থাকবেন, সেটি এখনও জানাননি অন্তর্বর্তী প্রধান।

/এসএস/এমএম/
সম্পর্কিত
শিক্ষাগুরুর মর্যাদার গল্পে প্রশংসিত ‘সম্মান’
শিক্ষাগুরুর মর্যাদার গল্পে প্রশংসিত ‘সম্মান’
পলাশের উপহারে আপ্লুত তারিক আনাম খান
পলাশের উপহারে আপ্লুত তারিক আনাম খান
টাকা দিয়ে ‘অসময়’ দেখেছেন তিন লক্ষাধিক দর্শক!
টাকা দিয়ে ‘অসময়’ দেখেছেন তিন লক্ষাধিক দর্শক!
রহস্যে ডুবে মুগ্ধ দর্শক, যা বললেন মেহজাবীন
রহস্যে ডুবে মুগ্ধ দর্শক, যা বললেন মেহজাবীন
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান