বিসিআরএ-র নতুন সভাপতি অভি চৌধুরী, সাধারণ সম্পাদক দুলাল খান

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০২৪, ১৩:৩৫আপডেট : ২৮ মে ২০২৪, ১৩:৩৫

গেলো ২৩ মে ছিল বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) নির্বাচনের তারিখ। কিন্তু কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভি চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন দুলাল খান।

নির্বাচনের আগের দিন ২২ মে সংগঠনের অস্থায়ী কার্যালয় পুরানা পল্টনে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব। সভায় নির্বাচনের জন্য তিনসদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়। তাতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন পান আমিরুল ইসলাম খান ট্রফি। অপর দুই সদস্য হলেন, কুদরাত-ই-খোদা ও মো. তারেক হোসেন বাপ্পি।

নির্বাচিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহসভাপতি ফয়সাল আরেফীন ও মো. মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পান্থ আফজাল, সাংগঠনিক সম্পাদক রঞ্জু সরকার, অর্থ সম্পাদক আনন্দ কুমার সেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আশরাফুল আলম আসিফ, দপ্তর ও প্রচার সম্পাদক রিয়েল তন্ময়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শেখ এহছানুল হক খোকন ও ক্রীড়া সম্পাদক মোঃ আল সামাদ রুবেল।

নির্বাহী সদস্যরা হলেন- হালিম মোহাম্মদ, ইসমত জেরিন স্মিতা, কাজল দত্ত, কাজল আরিফ, মিতিন খান।

এদিকে নির্বাচিত সদস্যদের নিয়ে গত ২৬ মে অনুষ্ঠিত হয়েছে কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা। এতে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুবকে দুই বছরের (২০২৪-২৬) জন্য উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প