সংগঠনের ৩৬, নির্বাহী সভাপতির ৭৮ উদযাপন

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০২৪, ১৪:১৫আপডেট : ০১ জুন ২০২৪, ১৫:৪৭

প্রতিষ্ঠার ৩৬তম বছর ছুঁয়েছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। ১৯৮৮ সালের ২৭ মে কিংবদন্তি শিল্পী কলিম শরাফীর হাত ধরে প্রতিষ্ঠা হয় এই সাংস্কৃতিক সংগঠনের। অন্যদিকে কাছাকাছি সময়ে জন্মের ৭৮তম বছরে পা রাখলেন একই সংগঠনের নির্বাহী সভাপতি আমিনা আহমেদ। ২৯ মে ছিলো এই রবীন্দ্রসংগীত শিল্পীর জন্মদিন। সংগঠনের ৩৬, নির্বাহী সভাপতির ৭৮ উদযাপন

দুটো বিশেষ দিন যেন এক মোহনায় মিশে নতুন আনন্দের উপলক্ষ তৈরি করলো সংগঠনের সদস্যদের মাঝে। তাইতো ২৯ মে বিকালে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ ও ‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে’ শীর্ষক গান দুটির মধ্য দিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংগঠনের ৩৬, নির্বাহী সভাপতির ৭৮ উদযাপন সুদীর্ঘ বছর ধরে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার অভিভাবক হয়ে নিবেদিতভাবে বটবৃক্ষের মতো এ সংগঠনকে আগলে রেখেছেন নির্বাহী সভাপতি আমিনা আহমেদ। তার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে মানপত্র,  ক্রেস্ট ও কেক কেটে উদযাপন করা হয়। এসময় বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা (বারশিস), বৈতালিক, বাফা, সঙ্গীত ভবন, সুরের ধারা, বিশ্ববীণাসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিল্পীকে।

সংগঠনের ৩৬, নির্বাহী সভাপতির ৭৮ উদযাপন জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের পর রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় সুদূর অস্ট্রেলিয়া থেকে সংস্থার সভাপতি তপন মাহমুদ ভিডিও কলে যুক্ত হন। সভায় সাধারণ সদস্যরা তাদের বিভিন্ন মতামত রাখেন।

বলা দরকার, ৯ থেকে ১১ মে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ৩৫তম ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’। সংগঠনের ৩৬, নির্বাহী সভাপতির ৭৮ উদযাপন

/এমএম/
সম্পর্কিত
হলি ক্রসের সাবেক দুই অধ্যক্ষ গার্টি আব্বাস ও যোয়্যান হ্যাভেলকাকে স্মরণ
হলি ক্রসের সাবেক দুই অধ্যক্ষ গার্টি আব্বাস ও যোয়্যান হ্যাভেলকাকে স্মরণ
জমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
প্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবপ্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
বিনোদন বিভাগের সর্বশেষ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ