‘জলের গান’র প্রথম গানযাত্রা

বিনোদন রিপোর্ট
০২ জুন ২০২৪, ১৫:০০আপডেট : ০২ জুন ২০২৪, ২০:০৮

জলের গান, দেশের যেকোনও ব্যান্ডের চেয়ে বেশ আলাদা। তাদের কথা, গায়কি, সংগীতায়োজন—সব আলাদা স্বাদের। তাই তো ফরাসি প্রেসিডেন্টও ঢাকায় নেমে ছুটে যান দলরাজ রাহুল আনন্দের ডেরায়।

নতুন খবর হলো, প্রথমবার অস্ট্রেলিয়া গানযাত্রায় যাচ্ছে জলের গান। ২ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে গানের দলটি। ৫ জুলাই ক্যানবেরার চার্লসওয়ার্থ থিয়েট্রেটে প্রথম কনসার্ট। পরদিন (৬ জুলাই) সিডনির হার্স্টভিলের মারানা অডিটোরিয়ামের মঞ্চে উঠবেন দলের সদস্যরা।

এখানেই অজি-ট্যুর শেষ নয় রাহুলদের। দুই শহর ছাড়াও মেলবোর্ন আর অ্যাডিলেডেও কনসার্ট করার কথা রয়েছে দলটির। 

অস্ট্রেলিয়ায় প্রথম গানযাত্রা প্রসঙ্গে দলরাজ রাহুল আনন্দ গণমাধ্যমকে বলেন, ‘বেশ কয়েকটি দেশে শো করার সুবাদে বুঝেছি, দেশের গণ্ডি পেরিয়ে ভিন্ন ভূখণ্ডে অবস্থান করলেও প্রবাসীদের বাংলা গানের তৃষ্ণা এতটুকু কমেনি। তাই অতীত অভিজ্ঞতা থেকে আশা করছি, অস্ট্রেলিয়ার বাংলা ভাষাভাষী দর্শক-শ্রোতার কাছে আমাদের গানগুলো সমাদর পাবে।’

রাহুল জানান, অস্ট্রেলিয়ার প্রথম সফরে যাচ্ছে ৯ সদস্যের বড় দল।

এদিকে মঞ্চের পাশাপাশি প্রতিমাসে নতুন গান প্রকাশের ধারা ধরে রেখেছে জলের গান। শিগগিরই মুক্তি পাচ্ছে ‘রঙের গান’ শিরোনামে নতুন ভিডিও। গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন দলছুট কনক আদিত্য।

সর্বশেষ ১৭ মে প্রকাশ পেয়েছে জলের গান’র শেষ গানচিত্র ‘প্রেমপত্র’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প