‘মাস্তান’ গরুর জন্য অঝোরে কাঁদলেন অভিনেতা!

বিনোদন রিপোর্ট
০৪ জুন ২০২৪, ১৫:০৮আপডেট : ০৪ জুন ২০২৪, ১৫:০৮

ঈদে শত শত নাটক নির্মাণ হয় বটে, কিন্তু চিত্রনাট্যে থাকে না রমজান কিংবা কোরবানের ছায়া। সারা বছরের মতো ঈদেও নাটকের গল্পে প্রেম-বিরহ আর ঠাট্টা-তামাশার বাড়াবাড়ি লক্ষ্য করা যায়।

দর্শকদের এমন অভিযোগ কিংবা আকাঙ্ক্ষার কথা বিবেচনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। প্রতিষ্ঠানটির ব্যানারে কোরবানের ঈদে মুক্তি পাচ্ছে বিশেষ নাটক ‘মাস্তান’। যার নাম ভূমিকায় থাকছে খোদ একটি গরু! যার জন্য শুটিংয়ে অঝোরে কেঁদেছিলেন অভিনেতা মুশফিক আর ফারহান। তার সঙ্গে এতে আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, সমু চৌধুরী প্রমুখ। 

আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ।

মাস্তানকে খাওয়াচ্ছেন মুশফিক আর ফারহান নির্মাতা বলেন, ‘এটিও প্রেমেরই নাটক। যে প্রেমে মা আছে, প্রেমিকাও আছে। আবার গৃহপালিত গরুটিও থাকছে। চিত্রনাট্যটি দারুণ। কোরবানের ঈদের রেশ রাখার চেষ্টা করেছি। আশা করছি ঈদের অনেক নাটকের মাঝে আমাদের গল্পটি ব্যতিক্রম আলো ছড়াবে দর্শক দৃষ্টিতে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, কোরবানির ঈদের প্রথম দিন থেকে সপ্তাহজুড়ে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে এক ডজন ঈদ বিশেষ নাটক ও ওয়েব সিনেমা। যার মধ্যে অন্যতম তালিকায় আছে ‌‘মাস্তান’। ফারহান ও বৃষ্টি

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প