ফারহান ও সাফা: একসঙ্গে প্রথম!

বিনোদন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১০:৫৭আপডেট : ১১ জুন ২০২৪, ১৩:২৭

মুশফিক আর ফারহান ও সাফা কবির প্রথমবার জুটি বাঁধলেন নাটকে! তাদের নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘ফিদা’। প্রেম এবং পারিবারিক মান-অভিমানের গল্প এটি।

আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু ও বড়দা মিঠু।

গল্পটি তুষার ও পুষ্পর প্রেমের। যে প্রেমের সঙ্গে যুক্ত আবার তাদের পরিবারও। পারিবারিকভাবেই ঠিক হয়ে থাকে তাদের বিয়ের বিষয়টি। তারও আগে দুজনের প্রেম। যদিও মাঝে পারিবারিক জটিলতায় তাদের বিয়ে তো পরের কথা প্রেমটাই ভেঙে যায়।

এই তুষার ও পুষ্পর চরিত্রে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির।

নির্মাতা জানান, পারিবারিক আবহে মিষ্টি প্রেমের গল্প এটি। যেখানে দুজন মানুষের প্রেমের সঙ্গে পারিবারিক টানাপড়েনও উঠে আসবে। একটি দৃশ্যে ফারহান ও সাফা

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ফিদা’ নাটকটির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নতুন জুটি দাঁড়াবে বলে আশা করছেন তারা। নাটকটি উন্মুক্ত হচ্ছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
যে কাজে জ্বর আসে সাফা কবিরের!
যে কাজে জ্বর আসে সাফা কবিরের!
তাদের নিয়ে নির্মিত হলো ‘পাগলু’
তাদের নিয়ে নির্মিত হলো ‘পাগলু’
মুশফিক আর ফারহানের গল্পে ‘হউ-কাউ’
মুশফিক আর ফারহানের গল্পে ‘হউ-কাউ’
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ