ঈদে বান্নাহর নাটকে জোভান-কেয়া

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০২৪, ১৭:০৫আপডেট : ১২ জুন ২০২৪, ১৭:০৫

মানসম্মত নির্মাণে ব্যতিক্রমী গল্পের নাটকের নিশ্চয়তা দিতে পথচলা শুরু করে পিকক এন্টারটেইনমেন্ট। এরইমধ্যে বেশ কিছু নাটক দিয়ে প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। দেশসেরা নির্মাতারা সময়ের আলোচিত তারকাদের নিয়ে পিককের জন্য উপহার দিয়েছেন উপভোগ্য নাটকগুলো। যার মধ্যে ‘মনে রাখবো’, ‘বিসর্জন’, ‘জোড়া শালিক’, ‘মন জড়াবো তোরই ঘরে’, ‘কলকাতার জামাই’ উল্লেখযোগ্য। 

সেই ধারাবাহিকতায় কোরবানির ঈদে তারকাবহুল চার নাটক নিয়ে হাজির হতে যাচ্ছে পিকক।

সেগুলো হলো ‘সামার ব্রেক’, ‘বন্ধুত্ব নাকি প্রেম’, ‘মন বোঝে না’ এবং ‘এ হৃদয়’।

তার মধ্যে আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বানিয়েছেন ‘এ হৃদয়’ নামের নাটকটি। এতে জুটি হয়েছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

ঈদে বান্নাহর নাটকে জোভান-কেয়া এ নাটক নিয়ে বান্নাহ বলেন, ‘একটি রোমান্টিক গল্পের নাটক এটি। গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছি। এখন তো জোভান ও কেয়া বেশ জনপ্রিয় জুটি। তবে আমার বিশ্বাস এই নাটকটি আলাদাভাবে তাদের ভক্তদের মন ভরাবে।’

এছাড়াও ঈদে পিককের প্রযোজনায় ‘সামার ব্রেক’ নাটকটি নির্মাণ করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পি। এতে জুটি হয়েছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। আরেকটি নাটক নিয়ে আসবেন মাশরিকুল আলম। নাম ‘বন্ধুত্ব নাকি প্রেম’। এতে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। ‘মন বোঝে না’ নাটকটি বানিয়েছেন হাসিব হোসাইন রাখি। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে দেখা যাবে তটিনীকে।

চারটি নাটকই ঈদের দিন থেকে প্রচার হবে পিকক এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে। ঈদে বান্নাহর নাটকে জোভান-কেয়া

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প