ঈদে ওটিটিতে কোরিয়ান ব্যান্ডের হতাশার গল্প

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ১৯:২০আপডেট : ১৩ জুন ২০২৪, ১৯:২০

ঈদ উৎসব ঘিরে টিভি চ্যানেলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মগুলোর আয়োজনেও কমতি নেই। রকমারি সিরিজ, সিঙ্গেল আর সিনেমায় সাজানো হয়েছে বিনোদনের নতুন এই মাধ্যমে। তবে এরমধ্যে খানিকটা আলাদা চমক নিয়ে হাজির হচ্ছে দীপ্ত প্লে।

এই ওটিটি প্ল্যাটফর্মে দেশের মৌলিক নির্মাণের পাশাপাশি ঈদের দিন থেকে প্রচার করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় সিরিজ ‘লেট মি বি ইওর নাইট’। ২০২১ ও ২২ সালে এই সিরিজটি প্রচার হয় দেশটির টিভি চ্যানেলে। যা তুমুল জনপ্রিয়তা পায়। সেটি এবার বাংলায় ডাবিং করে ঈদের বিশেষ সিরিজ হিসেবে প্রচার করতে যাচ্ছে দীপ্ত প্লে। যার বাংলা নাম দেয়া হয়েছে ‌‘গাইবো তোমার জন্য’। নিশ্চিত করেছেন দীপ্ত টিভির প্রোগ্রাম অফিসার জাকিয়া সুলতানা। 

সিরিজটিতে দেখা যাবে একজন হতাশায় ডুবে যাওয়া ব্যান্ড তারকার জীবনের গল্প।

গল্পের সূত্রপাত এমন- বিশ্বব্যাপী জনপ্রিয় এক ব্যান্ডের প্রধান গায়কের একক নির্দেশনায় তাদের সর্বশেষ অ্যালবাম চরমভাবে ব্যর্থ হয়। স্বাভাবিকভাবেই দলনেতার বিপুল তারকাখ্যাতি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসে ভাটা পড়ে। এরপরই তার ভেতরে দেখা দেয় এক অদ্ভুত রোগ। ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে সে। অ্যাজেন্সির চাপে দ্বারস্থ হয় ডাক্তারের। তবে ডাক্তার সেজে যে মেয়ে তার জীবনে আসে সে মূলত এক ভ্রমণ গাইড! যে কিনা টাকার প্রয়োজনে নিজের যমজ বোনের ডাক্তার পরিচয়কে কাজে লাগাতে বাধ্য হয়। চঞ্চল, উচ্ছল, প্রাণবন্ত এই তরুণীর সাথে একসময় দলের বাকি সবার সখ্যতা গড়ে ওঠে। কিন্তু যার রোগ তাড়াতে এসেছে মেয়েটি তাকে সারিয়ে তুলতে পারবে কি? নাকি আরও ঝামেলা বাড়বে!

সেই উত্তর মিলবে সিরিজটিতে।

ঈদে ওটিটিতে কোরিয়ান ব্যান্ডের হতাশার গল্প সিরিজের চরিত্রগুলোয় কণ্ঠাভিনয় করেছেন খায়রুল আলম হিমু (ইয়ুন তেনন), অ্যাথিনা অরোরা তীর্থ (ইন উন-জু ), নাহিদ আখতার ইমু (চায় জি-ইরন), নাদিয়া ইকবাল (কাং সুনজু), শফিকুল ইসলাম (সিও উ-ইরন), এমডি সাইফুল ইসলাম শিহাব (কিম ইউ-চ্যান), নূরে খোদা মাসুক সিদ্দিক (লি শিন), জিয়াউর রহমান জ্যোতি (উও গাওন), আলবিনো জর্জ পাইক (ড্যানিয়েল মুন), শারমিন মৃত্তিকা (জুং বারুন) প্রমুখ।

কণ্ঠাভিনয় সার্বিক তত্ত্বাবধানে আছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা। 

তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতা দল।

‘গাইবো তোমার জন্য’ সিরিজটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া। ঈদে ওটিটিতে কোরিয়ান ব্যান্ডের হতাশার গল্প

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প