ঢাকায় পরমের প্রথম জন্মদিন এবং সিনেমা মুক্তির ঘোষণা

বিনোদন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ০১:১০ আপডেট : ২৮ জুন ২০২৪, ১৮:৩৪

ভারতীয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা জন্মদিনের (২৭ জুন) প্রায় পুরোটা কাটলো ঢাকায়। এবারই প্রথম ঢাকায় বিশেষ দিনটি কাটাতে হলো। এবং সেটি করে অনুশোচনা নয়, বরং জন্মসন্ধ্যায় ঢাকার অভিজাত ক্লাবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পরম তৃপ্তির ঢেঁকুর উঠলো অভিনেতার গলা বেয়ে।

বললেন, ‘‘আসলে জন্মদিনের (২৭ জুন) বাইরে আমার আর ডেট ফাঁকা পাচ্ছিলাম না। আবার এখানে (ঢাকা) আসাটাও জরুরি ‘আজব কারখানা’র জন্য। এই সিনেমাটি আমার অনেক কাছের এবং গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, জন্মদিনটা যদি কলকাতার বাইরে কাটাতেই হয়, তবে ঢাকার চেয়ে বেটার কিছু হতে পারে না। কারণ এই শহরের সঙ্গে আমার অন্যরকমের একটা সুতো বাঁধা আছে। একটা টান রয়েছে। সেজন্যই জন্মদিনের তারিখটা কলকাতা থেকে বের করে নিয়েছি ঢাকার জন্য।’’

ঢাকায় পরমের প্রথম জন্মদিন এবং সিনেমা মুক্তির ঘোষণা এদিন নিজের অভিনীত ঢাকাই সিনেমা ‘আজব কারখানা’ মুক্তির বিষয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন ৪৩ বছর বয়সী এই তারকা। জানান, আগামী ১২ জুলাই মুক্তি পাবে শবনম ফেরদৌসী পরিচালিত পূর্ণদৈর্ঘ্য এই সিনেমা। ২০১৬-১৭ অর্থবছরে সরকারি অনুদানে তৈরি হয়েছে এটি। 

এর আগে প্রায় ৪০টিরও বেশি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী। এরমধ্যে ‘জন্মসাথী’ ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। 

‘আজব কারখানা’য় রকতারকা রাজীব চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গল্পটি তাকে কেন্দ্র করেই। গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে সে। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে।

‘আজব কারখানা’র মাধ্যমে র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির অভিষেক হচ্ছে বড় পর্দায়। এতে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে। 

সৈয়দা নিগার বানুর রচনায় সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান।

ঢাকায় পরমের প্রথম জন্মদিন এবং সিনেমা মুক্তির ঘোষণা ‘আজব কারখানা’য় পাঁচটি মৌলিক গান রয়েছে। এরমধ্যে কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপ দেওয়া হয়েছে। তিনটি গানের সংগীতায়োজন করেছে ভাইকিংস ব্যান্ড, আরেকটির সুর-সংগীত লাবিক কামাল গৌরবের। অন্যটি সাজিয়েছে সেভেন মিনিটস ব্যান্ড। আবহ সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।

বিশ্বের ১৫টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। দুটি পুরস্কারও জিতেছে। ২০২২ সালে ২৭তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ শাখায় প্রদর্শিত হয় এটি। এর আগে একই বছরের জানুয়ারিতে ২০তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখানো হয়েছে সিনেমাটি। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে ফ্রান্সের প্যারিসে ‘গঙ্গা থেকে সিন’ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় ‘আজব কারখানা’। ঢাকায় পরমের প্রথম জন্মদিন এবং সিনেমা মুক্তির ঘোষণা

ছবি: জনি হক

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় চটেছেন পরম-কৌশিক
বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় চটেছেন পরম-কৌশিক
বাবা হলেন পরমব্রত
বাবা হলেন পরমব্রত
আজব কারখানা: রকস্টারের জীবন নিয়ে ‘আজব’ এক ছবি
সিনেমা সমালোচনা আজব কারখানা: রকস্টারের জীবন নিয়ে ‘আজব’ এক ছবি
৫ মাল্টিপ্লেক্সে পরমব্রত-ইমির ‘আজব কারখানা’
এ সপ্তাহের সিনেমা ৫ মাল্টিপ্লেক্সে পরমব্রত-ইমির ‘আজব কারখানা’
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী