বাবা হলেন পরমব্রত

বিনোদন ডেস্ক
০২ জুন ২০২৫, ১৬:২০আপডেট : ০২ জুন ২০২৫, ১৬:২৯

বাবা হয়েছেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। রবিবার (১ জুন) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী পিয়া চট্টোপাধ্যায়। জানা গেছে, মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন।

প্রথম সন্তান, স্বভাবতই এই দম্পতি উচ্ছ্বসিত। সবাই তাদের জানাচ্ছেন  শুভকামনা।

এদিকে সোমবার (২ জুন) পরমব্রত সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের খবর জানিয়ে লিখেছেন, ‘আমাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। যারা আমাদের জন্য প্রার্থনা ও শুভকামনা জানিয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ!’

বলা প্রয়োজন, জুনের শুরুতেই নতুন অতিথি আসবে, এ কথা আগেই জানিয়েছিলেন পরম এবং পিয়া।

এছাড়া, কিছুদিন আগেই ভারতীয় পত্রিকা আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে পরমপত্নী জানিয়েছিলেন, সব ঠিক থাকলে জুন মাসেই ভূমিষ্ঠ হবে তাদের সন্তান।

এটাও বলা প্রয়োজন, এ বছরের ফেব্রুয়ারিতে পরমব্রত সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, সংসারে নতুন অতিথি আসছে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন পরম-পিয়া।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

/সিবি/
সম্পর্কিত
বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় চটেছেন পরম-কৌশিক
বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় চটেছেন পরম-কৌশিক
আজব কারখানা: রকস্টারের জীবন নিয়ে ‘আজব’ এক ছবি
সিনেমা সমালোচনাআজব কারখানা: রকস্টারের জীবন নিয়ে ‘আজব’ এক ছবি
৫ মাল্টিপ্লেক্সে পরমব্রত-ইমির ‘আজব কারখানা’
এ সপ্তাহের সিনেমা৫ মাল্টিপ্লেক্সে পরমব্রত-ইমির ‘আজব কারখানা’
ঢাকায় পরমের প্রথম জন্মদিন এবং সিনেমা মুক্তির ঘোষণা
ঢাকায় পরমের প্রথম জন্মদিন এবং সিনেমা মুক্তির ঘোষণা
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ