লোক নাট্যদল পদক পেলেন ৬ নাট্যজন

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০২৪, ২১:৪০আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২২:১৭

লোক নাট্যদলের গুণীজন সম্মাননা পেলেন ৬ নাট্যজন। ৬ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘লোক নাট্যদল পদক ২০২১-২২’ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আড়ম্বর এ অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন ড. ইনামুল হক (মরণোত্তর), এস এম মহসীন (মরণোত্তর), আরহাম আলো, শাহাদাৎ হোসেন খান হীলু, সৈয়দ দুলাল ও কঙ্কন দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব একুশে পদক এবং স্বাধীনতা পদকে ভূষিত মঞ্চসারথী আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোক নাট্যদলের অধিকর্তা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

লোক নাট্যদল পদক পেলেন ৬ নাট্যজন গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রয়াত নাট্যজন ড.ইনামুল হক-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার সহধর্মীনি নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম। প্রয়াত নাট্যজন এস এম মহসীন-এর পক্ষে পদক গ্রহণ করেন তার ছেলে তন্ময়। এ সময় সংস্কৃতি অঙ্গনে বিশেষ করে দেশের নাট্যচর্চায় তাদের ভূমিকা তুলে ধরা হয়।

পরে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে খলিল আহমদ বলেন, ‌‘সংস্কৃতি খাতে যে বাজেট বরাদ্দ দেয়া হয় সেটা খুবই কম, সাংস্কৃতিক খাতে অনেক কাজ করার আছে, যার জন্য বাজেট বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন।’

লোক নাট্যদল পদক পেলেন ৬ নাট্যজন সভাপতির বক্তব্যে লিয়াকত আলী লাকী বলেন, ‘ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি দিয়ে আমরা বিশ্ব জয় করতে পারি। আমাদের অস্ত্র হলো এই শিল্প সংস্কৃতি, ২০৪১ সালে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত বাংলাদেশ গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এই শিল্প, শিল্পী, কবি, সাহিত্যিক এবং শিল্প পরিবার ও সমাজ।’ লোক নাট্যদল পদক পেলেন ৬ নাট্যজন

সাংস্কৃতিক পর্বের শুরুতেই ঢাক-ঢোল-নৃত্য পরিবেশিত হয়। এরপর লোকনাট্য প্রযোজিত বিভিন্ন নাটকের গান নিয়ে পরিবেশনা উপস্থাপন করা হয়। পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্য, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ অবলম্বনে নৃত্যালেখ্য। ভাবনা ও পরিকল্পনায় লিয়াকত আলী লাকী। পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্য দল। 

লোক নাট্যদল পদক পেলেন ৬ নাট্যজন এরপর ‘একটি শীতের রাত্রি’ নাটক মঞ্চায়িত হয়। নাটকটি রচনা করেছেন স্তাফান গোথে, অনুবাদ করেছেন কৃষ্টি হেফাজ এবং নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। সবশেষে পরিবেশিত হয় সমবেত সংগীত ‘ধন্য মুজিব ধন্য, ধন ধান্য পুষ্প ভরা’। এটি পরিবেশন করে বাংলাদেশ শিশু কিশোর সংগীত দল। লোক নাট্যদল পদক পেলেন ৬ নাট্যজন

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প