তবে কি মণির মৃত্যু দিয়েই শেষ হচ্ছে ‘মাশরাফি জুনিয়র’!

বিনোদন রিপোর্ট
০৯ জুলাই ২০২৪, ১৮:৩৭আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৯:০৩

প্রতিদিন দীপ্ত টিভির পর্দায় ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলে যায় দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’। ইতিমধ্যেই দর্শকপ্রিয় নাটকটি হাজার পর্ব পেরিয়ে গেছে। গল্পের ধারা অব্যাহত রেখে নাটকটির মূল চরিত্র মণি তার স্বপ্নের জাতীয় দলে খেলবে, এটি দেখতে পাওয়াই যেন দর্শকের মূল চাওয়া। 

তবে গত ৮ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির শুটিংয়ের কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়ে, যা থেকে ধারণা পাওয়া যাচ্ছে মণির অকাল মৃত্যুর। সেই ধারণা আরও শক্ত হয় পরিচালক সাজ্জাদ সুমনের বক্তব্যে।

এই নির্মাতা আক্ষেপ নিয়ে বলেন, ‘কখনও কখনও ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হয়। কখনও কখনও কিছু দৃশ্য শুট করতে গেলে চোখে পানিও চলে আসে। কারণ মৃত্যুদৃশ্য শুট করার চাইতে বোধহয় কঠিন কিছু নেই।’ 

তবে কি মণির মৃত্যুতেই শেষ হয়ে যাবে ‘মাশরাফি জুনিয়ার’? এমন প্রশ্নই ঘুরছে সোশ্যাল হ্যান্ডেলে। যদিও এর সঠিক উত্তর এখনও মিলছে না নির্মাতাদের পক্ষ থেকে।

সাম্প্রতিক শুটিংয়ের একটি দৃশ্য আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’-এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় নামভূমিকায় মণি চরিত্রে অভিনয় করছেন সাফানা নমনি। আরও অভিনয় করেছেন সোহেল তৌফিক, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, তৌফিকুল ইমন, শাহজাহান সৌরভ, আজিজুন মীম, শেহজাদ ওমরসহ অনেকে। 

নাটকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারের আগেই ‘মাশরাফি জুনিয়র’ এর দেখা যাচ্ছে দীপ্ত প্লেতে, সাথে ইউটিউব আর ফেসবুকে তো থাকছেই।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প