আবার ঢাকায় গাইবেন রাহাত

বিনোদন রিপোর্ট
১০ জুলাই ২০২৪, ১৭:৫৩আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৭:৫৫

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খান পাকিস্তানের পাশাপাশি বলিউডের ছবিতে গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন প্রায় গোটা বিশ্বে। গেয়েছেন বাংলা গানও। সরাসরি গান শুনিয়ে বেশ ক’বার মাতিয়েছেন ঢাকার মঞ্চ।

ফের ঢাকার মঞ্চ মাতাতে যাচ্ছেন এই গুণী। আগামী ২০ জুলাই ঢাকার একটি কনসার্টে পারফর্ম করবেন তিনি। জানা গেছে, বাই হিয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের আয়োজনে হচ্ছে এই কনসার্ট। 

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিএইচএন জানিয়েছে, শিগগিরই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে টিকিট ও ভেন্যু সম্পর্কে জানানো হবে।  

এদিকে, ফেসবুকে এ শিল্পীর আগমনী বার্তা দিয়ে ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছে বিএইচএন। ক্যাপশনে লেখা, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’ 

পাশাপাশি ওই পোস্টে যোগ করা হয়েছে একটি ইভেন্ট লিংকও। যারা রাহাতের গান সরাসরি উপভোগ করতে চান তাদের প্রি-রেজিস্ট্রেশন চলছে এখন। 

এর আগে গত ৭ জুন বিএইচএনের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সংগীতশিল্পী লাকী আলীও এসেছিলেন প্রতিষ্ঠানটির ব্যানারে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প