গাধা ও প্রিন্সেসকে নিয়ে ১৬ বছর পর সেই রাক্ষস

জনি হক
জনি হক
১১ জুলাই ২০২৪, ১২:৩৯আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৩:০৬

হলিউডের জনপ্রিয় সবুজ রঙের রাক্ষস শ্রেকের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন হচ্ছে। ১৬ বছর পর আসছে ‘শ্রেক ফাইভ’। এবারও নাম ভূমিকায় যথারীতি থাকছেন কানাডিয়ান-ব্রিটিশ অভিনেতা মাইক মায়ারস। এছাড়া শ্রেকের স্ত্রী প্রিন্সেস ফিওনা চরিত্রে আমেরিকান অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ ও গাধার ভূমিকায় ফিরছেন আমেরিকান অভিনেতা এডি মারফি। যদিও নতুন পর্বের গল্প এখনও প্রকাশ করা হয়নি।

এক্সে (সাবেক টুইটার) পঞ্চম কিস্তির ঘোষণা দিয়েছে ড্রিমওয়ার্কস অ্যানিমেশন। প্রযোজনা সংস্থাটি উল্লেখ করেছে, “খুব, খুব বেশি দূরে নয়... মাইক মায়ার্স, এডি মারফি ও ক্যামেরন ডিয়াজকে সঙ্গে নিয়ে ‘শ্রেক ফাইভ’ প্রেক্ষাগৃহে আসছে ২০২৬ সালের ১ জুলাই।”

২০০১ সালে মুক্তি পায় প্রথম ‘শ্রেক’। এটি ২০০২ সালে চালু হওয়া সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে অস্কার জিতেছে। এর আগে বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৮ কোটি ৭০ লাখ ডলার আয় করে এই ছবি। ফলে ড্রিমওয়ার্কস বিশাল হিটের দেখা পায়।

এরপর তিন বছর পরপর মুক্তিপ্রাপ্ত তিনটি সিক্যুয়েল অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এরমধ্যে ২০০৪ সালে ‘শ্রেক টু’, ২০০৭ সালে ‘শ্রেক দ্য থার্ড’ ও ২০১০ সালে প্রেক্ষাগৃহে এসেছে ‘শ্রেক ফরেভার আফটার’।

‘শ্রেক’ ফ্রাঞ্চাইজের জনপ্রিয় চরিত্র পুস ইন বুটসকে নিয়ে দুটি পৃথক অ্যানিমেটেড চলচ্চিত্র তৈরি হয়েছে। এগুলো হলো ‘পুস ইন বুটস’ (২০১১) ও ‘পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ’ (২০২২)। এ চরিত্রে অভিনয় করেছেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস। ওয়াল্ট ডোর্ন পরিচালিত ‘শ্রেক ফাইভ’ ছবিতে তিনি ফিরবেন কিনা ড্রিমওয়ার্কস সেই বিষয় জানায়নি।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক