ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ শিশু, আবেগতাড়িত অভিনেতা

বিনোদন রিপোর্ট
২৭ জুলাই ২০২৪, ১৪:২৭ আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৪:২৮

অভিনেতা-প্রযোজক ইরেশ যাকেরের মেয়ে মেহা রশীদের বয়স এখন ৪ বছর ১১ মাস। এই ছোট্ট শিশুকে নিয়ে এক আবেগঘন প্রতিক্রিয়া জানালেন বাবা ইরেশ। সেই সূত্রে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের রেশ ধরে চলা সহিংসতার ভয়াবহতাও তুলে ধরলেন তিনি।

ইরেশ যাকের ফেসবুকে নিজ দেয়ালে লিখেছেন, ‘আমাদের কন্যা মেহার বয়স পাঁচ। মেহাও তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত। ভেবে দেখলাম, মেহা যদি ইউনিভার্সিটিতে পড়ত, রাস্তায় যেতে চাইত, আমি থামাতাম না। থামাতে পারতাম না।’

মেহাকে ঘিরে অভিনেতার এই প্রতিক্রিয়ার কারণ সম্ভবত, নারায়ণগঞ্জ সদরের নয়ামাটির সাড়ে ছয় বছরের শিশু রিয়া গোপের অকাল মৃত্যু। যে মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসার পর অনেকে মর্মাহত হয়েছেন। রিয়া বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সেই রিয়াকে নিজের মেয়ে মেহার সঙ্গে তুলনা করে আবেগ তাড়িত হলেন অভিনেতা।

ইরেশ সেই পোস্টে আরও লিখেছেন, ‘ও (মেহা) যদি ফেরত না আসত, আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। কিন্তু গর্বে আমার বুকটা ফেটে যেত। আমি চাইতাম, রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে। ওর খুনিদের বিচার করে।’

ইরেশ এই লেখার মাধ্যমে রাষ্ট্রের প্রতি দাবি করলেন, রিয়ার খুনিদের বিচার করে তাকে যেন বীরের মর্যাদা দেওয়া হয়।

/এমএম/
সম্পর্কিত
হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ ২ জনকে অব্যাহতির সুপারিশ
হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ ২ জনকে অব্যাহতির সুপারিশ
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি ইরেশ যাকের
শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি ইরেশ যাকের
বিনোদন বিভাগের সর্বশেষ
আদালতে কৃতি শ্যানন, কী বললো দিল্লি হাইকোর্ট
আদালতে কৃতি শ্যানন, কী বললো দিল্লি হাইকোর্ট
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর