তিন টিভি নায়িকার কাণ্ড!

বিনোদন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৪, ১৮:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ২১:১১

কাণ্ড মূলত ‘দুষ্টুমি’ অর্থ বহন করলেও এখানে ‘সুকর্ম’ অর্থে বলা হয়েছে। সময়ের তিন টিভি নায়িকা নিজেদের সীমানা টপকে এই অসময়ে যেমনটা করলেন, সেটি সত্যিই প্রশংসার দাবিদার।

ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট দুপুরে তাসের ঘরের মতো সরকারের পতন ঘটে। সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যায় পুলিশ বাহিনী। শৃঙ্খলা ভেঙে পড়ে গোটা দেশের। ছাত্ররাই আবার সেই শৃঙ্খলার দায় কাঁধে তুলে নেয়।

৬ আগস্ট থেকে সারা দেশের সড়ক ব্যবস্থা আর পরিচ্ছন্নতার কাজ শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন দলবেঁধে ক্লক-ওয়াইজ।

পারসা ইভানা সেই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অভিনেত্রী পারসা ইভানা রঙ-তুলি নিয়ে হাজির হয়েছেন রাজপথে। ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত এই অভিনেত্রী রাজধানীর উত্তরার দেয়াল রঙিন করলেন, আঁকলেন নতুন বাংলাদেশের ছবি।

বৃহস্পতিবারের (৮ আগস্ট) এই অভিজ্ঞতা শেয়ার করে পারসা ইভানা গণমাধ্যমে বলেন, ‘আমি আসলে বাসায় বসে থাকতে পারছিলাম না। শিক্ষার্থীদের সঙ্গে পথে নামতে চাইছিলাম। এ জন্য পোস্টও দিয়েছিলাম। অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। রাস্তায় নামলাম। দেয়ালে দেয়ালে ছবি আঁকলাম। নতুন বাংলাদেশের ছবি আঁকলাম। সেই দুপুর ১২টায় বেরিয়েছি, ফিরেছি বিকাল ৫টায়। কাজটি করে খুব আনন্দ পেয়েছি।’

সাবিলা নূর এদিকে রাত-দিন রাজধানীর ট্রাফিক কনট্রোলে ব্যস্ত শিক্ষার্থীদের পাশে একই দিন (৮ আগস্ট) দাঁড়িয়েছেন দুই টিভি নায়িকা সাবিলা নূর ও সাফা কবির। উদ্দেশ্য, শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ, সঙ্গে কিছু খাবার উপহার।

এদিন দুপুরে রাজধানীর কাওরানবাজারসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন সাবিলা নূর। দিয়েছেন খাবার উপহার, তুলেছেন সেলফি।

অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সাবিলা গণমাধ্যমে বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের জন্য যা করেছে, তার ঋণ শোধ করতে পারবো না। শিক্ষার্থীদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। মুখে হাসি নিয়ে এতটা কষ্টের কাজ করছে ওরা। সেই অনুভূতি থেকেই ওদের সঙ্গে খানিকটা সময় কাটালাম।’ সাফা কবির

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প