এবার ‘রাত দখল’ করবে ঢাকার নারীরা, আহ্বানে বাঁধন

বিনোদন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ১২:৫৩ আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৩:৫৫

কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে অভিনব এক আন্দোলন সংগঠিত হলো শহরটিতে। যেখানে নারীরা একে অপরকে আহ্বান করলো এই বলে, ‘রাত দখল করো’। ১৪ আগস্ট রাত ১১টা ৫৫ মিনিটে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন রাজপথে নারীরা নেমে আসে। গোটা রাত তারা কাটায় রাজপথেই।

এমন ঘটনার ঠিক ১৬ দিনের মাথায় (৩০ আগস্ট) অনেকটা তারই প্রতিচ্ছবি মিলবে ঢাকায়। অংশগ্রহণে নারী এবং বিষয়বস্তুও একই। রাজপথে নামার সময়টাও কাকতালীয়ভাবে প্রায় একই, রাত ১১টা ৫৯ মিনিট! তবে ব্যানারটা ভিন্ন, ‘শেকল ভাঙার পদযাত্রা’।

বৈষম্যবিরোধী আন্দোলনের দিনগুলোতে বাঁধন তথ্যগুলো জানা গেছে বিপ্লবী অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ফেসবুক দেয়াল থেকে। যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে এখনও সোচ্চার ফেসবুকে ও রাজপথে। তারই অংশ হিসেবে এবার কলকাতার নারীদের আদলে রাত দখলে রাজপথে নামার আহ্বান জানালেন বাঁধন। তিনি নিজেও এতে অংশ নেবেন।

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে এই প্রতিবাদ পদযাত্রা। এটি অনুষ্ঠিত হবে শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগে। নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি যাবে সংসদ ভবন অভিমুখে। বাঁধন জানান, শাহবাগ থেকে সিটি কলেজ-কলাবাগান হয়ে মানিকমিয়া এভিনিউ থামবেন তারা। মানিকমিয়া এভিনিউতে পৌঁছে সমাবেশ এবং প্রতিবাদী অবস্থান নেবেন নারীরা।

বৈষম্যবিরোধী আন্দোলনের দিনগুলোতে বাঁধন জানা যায়, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নারীরা ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৩টি দাবি উপস্থাপন করবেন এই আয়োজনের মাধ্যমে। বিগত সরকারের আমলে নিপীড়িত, নির্যাতিত ও ধর্ষণের বিচারকার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিও তোলা হবে। দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলা হবে এই নিশিপদযাত্রার মাধ্যমে।

তবে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানালেও নেতৃত্বে নেই অভিনেত্রী বাঁধান। এর নেতৃত্বে রয়েছেন প্রাপ্তি তাপসী নামের একজন বিপ্লবী। বৈষম্যবিরোধী আন্দোলনের দিনগুলোতে বাঁধন

/এসএস/এমএম/
সম্পর্কিত
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইতালিতে হেনস্তার ঘটনার পর কী কী হলো, জানালেন বাঁধন
ইতালিতে হেনস্তার ঘটনার পর কী কী হলো, জানালেন বাঁধন
দেশে ফিরে বাঁধন বললেন, ‘এই বর্বরতা বন্ধ করতে হবে’
দেশে ফিরে বাঁধন বললেন, ‘এই বর্বরতা বন্ধ করতে হবে’
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
বিনোদন বিভাগের সর্বশেষ
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান