সম্প্রচারে ‘সিটি লাইফ’

বিনোদন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৪, ১২:২০আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৩:৪২

সম্প্রচারে আসছে নতুন টিভি ধারাবাহিক ‘সিটি লাইফ’। শাহরিয়ার তাসদিকের রচনায় এটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। যেখানে উঠে আসবে, উন্নত জীবনের খোঁজে গ্রাম থেকে একটি পরিবারের ঢাকায় থিতু হওয়ার গল্প।

১ সেপ্টেম্বর থেকে মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে নাটকটি। এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়ম, পাভেল, তানজিম হাসান অনিক, মুকিত জাকারিয়া, মিলি বাসার, আব্দুল্লাহ রানা, শামীমা নাজনীন প্রমুখ।

ধারাবাহিকটির গল্প সম্পর্কে নির্মাতার বর্ণনা এমন- এতে দেখা যাবে, মোর্শেদ মাহমুদ তার স্ত্রী, সন্তানদের চাপে গ্রামের সম্পত্তি বিক্রি করে ঢাকায় একটি ফ্ল্যাট কিনে স্থায়ীভাবে চলে এসেছেন। তাদের মতে গ্রামে আধুনিক ও উন্নত জীবনযাপনের সুবিধা পাচ্ছে না তারা। সন্তানদেরকে যুগের সাথে তাল মিলিয়ে বেড়ে ওঠার জন্য গ্রাম ছেড়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছেন মোর্শেদ সাহেবের স্ত্রী রেনু। আরেকটি দৃশ্য

এরপর এই পরিবারটির বিভিন্ন বয়সের সদস্যরা ঢাকার জীবনের সঙ্গে কেমন করে কতোটা খাপ খাইয়ে নিতে পারেন নিজেদের, সেই স্ট্রাগলের গল্প উঠে আসবে ধারাবাহিকে।

/এসএস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প