নির্বাচনের গল্প নিয়ে ধারাবাহিক নাটক

বিনোদন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৩

নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানান মজার বিষয় নিয়ে বাংলাভিশনে প্রচার হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কমন প্রবলেম’। জাতীয় নয়, এটি মূলত একটি এপার্টমেন্ট বাসিন্দাদের মধ্যে নির্বাচন। এটি এপার্টমেন্টকেন্দ্রিক হলেও, মূলত দেশের যে কোনও নির্বাচনেরই প্রতীকী রূপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

আহসান আলমগীরের রচনা ও তপু খানের পরিচালনায় নাটকটি প্রচার হবে ৮ সেপ্টেম্বর থেকে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ৩০ মিনিটে। 

অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সাইদুর রহমান পাভেল, শাহনাজ খুশী, মুকিত জাকারিয়া, নাইমা আলম মাহা, শ্রেয়শী শ্রেয়া, স্বর্ণলতা, শিবলী নোমান, সিয়াম মৃধা, সাদিয়া রুবায়েত, আফরিন, আরফান মৃধা শিবলুসহ অনেকে।

নির্বাচনের গল্প নিয়ে ধারাবাহিক নাটক ধারাবাহিকের গল্প প্রসঙ্গে নির্মাতা তপু খান জানান, ঢাকার একটি এপার্টমেন্টে বিভিন্ন মানসিকতার মানুষ বসবাস করে। কেউ ফ্ল্যাট কিনে বসবাস করে, আবার কেউ ভাড়া থাকে। এই বাসিন্দাদের সেবার জন্য রয়েছে একটি কমিটি। আর সেই কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের প্রচারণা নিয়ে ব্যস্ত। এ নিয়ে সাবেক চিত্রনায়িকা চম্পাকলি ও ব্যবসায়ী জুলমত আলীর মধ্যে সভাপতি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এদিকে সদ্য বিদায়ী সভাপতি জুলমত নির্বাচন কমিশনার হিসাবে মনোনীত করে বদরুল চৌধুরীকে। কিন্তু জুলমতের পূর্বে দুই বছরের সাবেক সভাপতি চম্পাকলি কিছুতেই বদরুলকে নির্বাচন কমিশনার হিসাবে মানতে রাজি নয়। এরমধ্যে কিছু সুযোগ সন্ধানী লোক উসকানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চেষ্টা চালিয়ে যায়। এভাবে এগিয়ে চলবে ধারাবাহিকের গল্প। নির্বাচনের গল্প নিয়ে ধারাবাহিক নাটক

তপু খান বলেন, ‘গল্পটি একটি এপার্টমেন্টর হলেও এটি মূলত আমাদের দেশের নির্বাচনী কালচারের প্রতিচ্ছবি। আশা করছি দর্শকরা তাদের প্রার্থীদের সঙ্গে চরিত্রগুলোর মিল খুঁজে পাবেন। গল্পটি যেমন মজার তেমন বাস্তবতার। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানালাম।’ নির্বাচনের গল্প নিয়ে ধারাবাহিক নাটক

/এসএস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প