শুনেই দেখুন অভিনেত্রী মমর গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭

গানটার মূল মালিক রবীন্দ্রনাথ ঠাকুর হলেও আপাতত এটিকে অভিনেত্রী মম’র গান বলে চালিয়ে দেওয়া যাচ্ছে। কারণ, তুমুল জনপ্রিয় এবং সহস্র কণ্ঠে ওঠা বিখ্যাত গানটিকে প্রথমবার নিজ কণ্ঠে তুলেছেন মম।

আহমেদ রাজীবের সংগীতায়োজনে কথা-সুর ঠিক রেখে সদ্য প্রকাশিত গানটির নাম ‘তোমার খোলা হওয়া’। গানটি গাওয়ার পাশাপাশি এর ভিডিওতেও মিলছে মমকে। খোলাচুলে নায়িকা হিসেবে নন, যেখানে তিনি কণ্ঠশিল্পী হিসেবেই দর্শকদের সামনে এসেছেন।

গানটি প্রকাশের তিন দিনের মাথায় ৬ হাজার ভিউয়ের ঘর অতিক্রম করেছে ইউটিউব চ্যানেলে। মন্তব্য মিলেছে দুটি। দুটোই পজিটিভ। সিএমএস রেকর্ড নামের আইডি থেকে লেখা হয়েছে, গ্রেট পারফরমেন্স। চারটি লাভ ইমো দিয়েছেন আরেকজন দর্শক। 

গত এপ্রিলে গানটির রেকর্ডিং ও শুটিং শেষ হয়। মাঝে রাজনৈতিক অস্থিরতার চাপে সেই প্রজেক্ট মুক্তিতে পিছিয়ে পড়ে। যা এবার মুক্তির আলোয় ডানা মেললো।

গানটি প্রসঙ্গে মম বলেন, ‘আমি মাঝে মাঝে গান করি, নিজের জন্য। তবে এভাবে আয়োজন করে গান গাওয়া হয় না সচরাচর। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলাম বেশ আগে। এবার সেটি প্রকাশ হলো। শুনে ভালো লাগছে।’

জানা গেছে, আহমেদ রাজীবের উদ্যোগে ২০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে ২০টি গানের অডিও/ভিডিও তৈরি হচ্ছে। ইতোমধ্যেই প্রজেক্টের আওতায় নির্মিত ৫টি গান প্রকাশ হয়েছে। সেই ধারাবাহিকতায় ৬ নম্বর গানচিত্র হিসেবে প্রকাশ হলো মম’র কণ্ঠে ‘খোলা হওয়া’।

অভিনেত্রী জাকিয়া বারী মম গান যে আগে গাননি, তাও নয়। এর আগে শিহাব শাহীন পরিচালিত ‘রূপকথা এখন আর হয় না’ নাটকের প্রয়োজনে একটি সিনেমার গান কণ্ঠে তুলেছিলেন। তবে রবীন্দ্রসংগীত এবারই প্রথম।

/এএমএম/এমএম/
সম্পর্কিত
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ