বিপ্লব হ্যাজ ঠু মেনি প্রোপ্রাইটরস নাউ: ফারুকী

বিনোদন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৩

শুধু সিনেমা বা মিডিয়া নয়। দেশ ও দশের বিষয়ে বরাবরই সোশ্যাল হ্যান্ডেলে উচ্চকিত থাকেন নির্মাতা-অভিনেতা মোস্তফা সরয়ার ফারুকী। ফলে বিপ্লব আর বিজয়ের পরেও তার কণ্ঠ স্বস্তিতে চুপ নেই। বরং প্রতিনিয়ত তিনি সরকার ও রাজনীতির নানান প্রেক্ষাপটে নিজের মন্তব্য তুলে ধরছেন।

সর্বশেষ অদ্য (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফারুকী স্পষ্ট ভাষায় বললেন, ‘বিপ্লব হ্যাজ ঠু মেনি প্রোপ্রাইটরস নাউ!’। বলতে চাইছেন, যে বিপ্লবের মাধ্যমে বিজয় হলো, এখন সেটির মালিকানা দাবি করছেন অনেকেই। 

এর কারণটাও ব্যাখ্যা করলেন এই নির্মাতা। বললেন, ‘যেহেতু বিপ্লবে স্টেকহোল্ডার ছিল অনেক। সবাই মনে করছে এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করতো।’

এটি যে স্টেকহোল্ডারদের ঠিক ভাবনা নয় সেটিও মনে করিয়ে দিলেন। বললেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, ৫ আগস্ট কোনও বিশেষ মতাদর্শের পক্ষে ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ! এটা পরিষ্কার মাথায় রাখা ভালো। ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে।’

ফারুকী মনে করেন, নিজের মতবাদ বা মতাদর্শ রাষ্ট্রের ওপর না চাপিয়ে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণের ভোটাধিকারের প্রতিই জোর দিয়েছেন নির্মাতা। তার ভাষায়, ‘এখন যার যা এজেন্ডা আছে, কী ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কী রকম করতে চান, এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে, কাদেরটার পক্ষে তারা আছে। ক্লিয়ার?’

বলা দরকার, মোস্তফা সরয়ার ফারুকী সর্বশেষ আলোচনায় ছিলেন নিজের নির্মাণে ও অভিনয়ে ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’ দিয়ে। তবে লম্বা সময় হতাশায় আছেন তার ‘শনিবার বিকেল’ সেন্সরের হিমাগারে আটকে থাকার কারণে।

/এসএস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প