পূজায় তানিয়া বৃষ্টির ‘বিসর্জনে অর্জন’

বিনোদন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ১৪:১০আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৭:৫১

দুর্গাপূজা উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, আবুল হায়াত, মিলি বাসারসহ আরও অনেকে। 

আগামী ১১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে। 

এ সম্পর্কে তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম নিতু, যে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে অফিসের কোনও কোনও কলিগ তার সঙ্গে একটু অন্যরকম আচরণ করে, যেটা তার মেনে নিতে কষ্ট হয়। পূজা উপলক্ষে সে যাতে ছুটি নিতে পারে সেজন্য কৌশলে তাকে কাজে আটকে দেয়। সে তার মায়ের হাতের বানানো নাড়ু নিয়ে আসলে কেউ কেউ পূজার নাড়ু বলে খেতে চায় না। কিন্তু তার বস খুব উদার মনের মানুষ। তিনি এসব বোঝেন এবং সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেন। এভাবেই এগিয়ে যায় গল্প।’ 

আরেকটি দৃশ্যে তানিয়া ও ইমতু নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘অনেকদিন পর পূজার নাটক করলাম। একান্তই নিজের আবেগ এবং দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি। আমার মনে হয়েছে এ সময় এরকম একটি নাটক হওয়া দরকার। নাটকটিতে সুন্দর একটা বার্তা আছে। আশা করি দর্শকরা উপভোগ করবেন।’

/এসএস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প