সিজেএফবি’র সভাপতি এনাম, সম্পাদক রানা

বিনোদন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৪, ১৯:৩৮আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৯:৩৮

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর ২৫তম কমিটি গঠিত হয়েছে। যাতে সভাপতি হয়েছেন এনাম সরকার (এসএ টিভি) এবং সাধারণ সম্পাদক এম এস রানা (আজকের পত্রিকা)।

১৭ অক্টোবর সিজেএফবি’র গুলশান কার্যালয়ে কার্যনির্বাহী কমটির সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এমনটাই বাংলা ট্রিবিউন-এ নিশ্চিত করেছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক এম এস রানা। 

তিনি জানান, এবারের কমিটিতে প্রধান উপদেষ্টা পদে রয়েছেন তামিম হাসান (রেডিও আমার)। উপদেষ্টা পদে আছেন খালেদ আহমেদ (খবরের কাগজ) এবং দীন ইসলাম (প্রবাস টিভি)। ২৫ সদস্য বিশিষ্ট ২০২৪-২৫ মেয়াদের এই কমিটিতে সহ-সভাপতি পদে আছেন কামরুজ্জামান মাসুম (এটিএন বাংলা) এবং রাসেল আজাদ বিদ্যুৎ (সমকাল)। 

এছাড়াও আছেন যুগ্ম সম্পাদক আলমগীর কবির (ঢাকা মেইল) এবং শাকিলুর রহমান (এসএটিভি), সাংগঠনিক সম্পাদক জাহিদ শাওন (আনন্দ লহরী), সাংস্কৃতিক সম্পাদক শারমিন জাহান (ডেইলি নিউজিয়াম), প্রচার সম্পাদক মীর নাসিফ আক্তার শুভ (যমুনা টিভি), দফতর সম্পাদক এমদাদুল হক মিল্টন (সমকাল), সাহিত্য সম্পাদক নাজমুল আহসান তালুকদার (বাংলানিউজ), ক্রীড়া সম্পাদক সানজানা আইভী (যমুনা টিভি), অর্থ সম্পাদক মেহনাজ পারভীন (আর্টিকেল নাইনটিন) এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশাল চৌধুরী শামিম (রেডিও আমার)। 

নির্বাহী সদস্য হিসেবে আছেন মুজাহিদ সামিউল্লাহ (দৈনিক মানবজমিন), মাহবুব হাসান জ্যোতি (নাগরিক টিভি), অমলেন্দু চক্রবর্তী (দৈনিক ইত্তেফাক), জাহাঙ্গীর বিপ্লব (দৈনিক বাংলা), শেখ আরিফ বুলবন (ডেইলি নিউ ন্যাশন), সুমন মোস্তাফা (রুপালি বাংলাদেশ), মৃণাল কুমার বন্দে (দেশকণ্ঠ নিউজ) এবং তন্ময় কুমার রায় (এখন টিভি)। 

উল্লেখ্য, ১৯৯৯ সালে বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সিজেএফবি।

/এসএস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প