আফরান নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগী’!

সুধাময় সরকার
২৪ অক্টোবর ২০২৪, ১৬:১২আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৭:০৩

আলোকিত এক ‘সুড়ঙ্গ’ পেরিয়ে আফরান নিশো যেন ঘন অন্ধকারে পতিত হলেন! লম্বা সময় কোথাও নেই অভিনেতা। যে সিনেমার জন্য নাটক-ওটিটি ছেড়েছেন, সেটিরও সঠিক কোনও হদিস মিলছিলো না। যেটুকু গুঞ্জন উঠেছে, সেটিরও সত্যতা মেলেনি এতোদিন।

তবে অবশেষে সবাইকে চমকে দিতে যাচ্ছেন নিশো। নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে, চলমান অন্ধকার সময় থেকে বের হতে আফরান নিশো নিজেকে প্রস্তুত করছেন ‘দাগী’ চরিত্রে। হুম, তার নতুন ছবির নাম ‘দাগী’। ব্যানার একই থাকছে, আলফা আই। তবে নির্মাতা রায়হান রাফীর বদলে এবার নিশো পাচ্ছেন শিহাব শাহীনকে। যিনি ‘ছুঁয়ে দিলে মন’ নামে একটি চলচ্চিত্র বানিয়েছেন প্রায় এক দশক আগে।  

এরপর ওটিটিতে ‘সিণ্ডিকেট’, ‘মাইসেলফ অ্যালেন স্বপন’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’র মতো জনপ্রিয় সিরিজ নির্মাণ করেন এই নির্মাতা।

জানা গেছে, ওটিটি অধ্যায় ভুলে শিহাব শাহীন এখন ব্যস্ত সময় পার করছেন নিশোকে নিয়ে ‘দাগী’ নির্মাণের লক্ষ্যে। ইতোমধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতেও ছবির নামটি নিবন্ধন করেছেন।

শিহাব শাহীন তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। চলতি বছরেই ‘দাগী’র শুটিংয়ে নামবেন নিশো। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৫ সালের ঈদুল ফিতরে। এমনই পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এর।

শিহাব শাহীন জানান, কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করা হবে। তার আগে তিনি কিছু বলতে নারাজ।

প্রায় দেড় যুগের ছোটপর্দার সফল ক্যারিয়ার পেরিয়ে গত বছর (২০২৩) ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন আফরান নিশো। রায়হান রাফীর পরিচালনায় এটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়। ‘সুড়ঙ্গ’-এ আফরান নিশো

/এএমএম/এমএম/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক
শাকিরার জাদুতে মাতল অ্যাজটেকা: ঐতিহ্যের ক্যানভাসে বিশ্বকাপের বর্ণিল সাংস্কৃতিক মহোৎসব
শাকিরার জাদুতে মাতল অ্যাজটেকা: ঐতিহ্যের ক্যানভাসে বিশ্বকাপের বর্ণিল সাংস্কৃতিক মহোৎসব
সংরাইটার কালেক্টিভের উদ্যোগে চার নারী শিল্পীর কনসার্ট
সংরাইটার কালেক্টিভের উদ্যোগে চার নারী শিল্পীর কনসার্ট
পাত্রী ব্রাজিল-পাত্র আর্জেন্টাইন সমর্থক, লড়াই গড়ালো মাঠে
পাত্রী ব্রাজিল-পাত্র আর্জেন্টাইন সমর্থক, লড়াই গড়ালো মাঠে