যে গ্রামে ঘরে ঘরে ঘরজামাই!

বিনোদন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৪, ১৫:৩৬আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৩৬

টিভি দর্শকরা এবার এমনই এক বিস্ময়কর গ্রামের সন্ধান পাবেন, যে গ্রামের ঘরে ঘরে রয়েছে ঘরজামাই। অর্থাৎ সেই গ্রামের মেয়েদের বিয়ে দেওয়া হয় ঘরজামই থাকার শর্তে! এমনই পারিবারিক ও কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক ‘হাউজ হাজবেন্ড’। 

ফরিদুল হাসানের নির্মাণে এতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, মৌসুমী হামিদের মতো তারকা শিল্পীরা।  

রবিবার (১০ নভেম্বর) থেকে ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে। সপ্তাহে প্রতি রবি ও সোমবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে। মাহফুজ খানের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজ নাজমা।

নাটকের একটি দৃশ্যে নাদিয়া ধারাবাহিকের গল্পে দেখা যাবে, গ্রামটা জামাইদের। এমন কোনও বাড়ি নেই যে বাড়িতে ঘরজামাই খুঁজে পাওয়া যাবে না। এই গ্রামের নিয়মই হচ্ছে মেয়ের বিয়ে দিয়ে ঘর জামাই রাখা। বিয়ের পর ঘরজামাই থাকতে হবে এমন শর্ত দিয়েই পাত্রের সাথে মেয়ের বিয়ে দেয় এই গ্রামের কনে পক্ষের অভিভাবকরা। যুগের পর যুগ এই নিয়মেই চলছে এই গ্রামে। দেশ ডিজিটাল হচ্ছে। অধুনিকতার ছোঁয়ায় জীবন পরিবর্তন হচ্ছে অথচ এই গ্রামের মানুষের মধ্যে নেই কোনও পরিবর্তন। বিয়ের পর বাবা মায়ের সংসার ছেড়ে স্বামীর বাড়িতে গিয়ে মেয়েদের সংসার শুরু করতে হয় এটা জগতেরই নিয়ম, কিন্তু এ গ্রামের নিয়ম উল্টা।

‘হাউজ হাজবেন্ড’ প্রসঙ্গে পরিচালক ফরিদুল হাসান বলেন, ‘পারিবারিক আবহে ধারাবাহিকটি নির্মিত হয়েছে। তবে বিনোদনের পাশাপাশি বার্তা রয়েছে। আশা করি, সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে।’

নাটকের একটি দৃশ্যে মৌসুমী ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, মানসী প্রকৃতি, ফারজানা আহসান মিহি, হান্নান শেলী, শিরিন আলম, রকি খান, এম এ সালাম, সুর্বণা মজুমদার, তারিক স্বপন, শহিদুল্লাহ সবুজ, সেলজুক তারিক, সাদ্দাম মাল, আহমেদ সাজু, সুর্বণা প্রমি, মাহাবুব আল রশিদ, শফিউল আলম বাবু, হানিফ পালোয়ান, শেখ চাঁদনী প্রমুখ। নাটকের একটি দৃশ্য

/এএমএম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প