৫ বছর পর নিজের সুরে...

বিনোদন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ১৫:১৩আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৫:৪০

এহসান রাহী। কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেলেও মূলত তিনি আনন্দ পান গান সৃষ্টিতে। সেই সূত্রে নিয়মিত গান বেঁধে আসছেন অন্যদের জন্য।

নতুন তথ্য হলো, টানা ৫ বছর পর নিজের সুরে গাইলেন রাহী। গানের নাম ‘খুব কাছে থেকে’। যা সম্প্রতি শব্দ কারিগরের ব্যানারে উন্মুক্ত হয়েছে ইউটিউব-ফেসবুক ছাড়াও দুই শতাধিক অডিও স্ট্রিমিং ও ভিডিও প্ল্যাটফর্মে। 

রাজু চৌধুরীর লেখা এই গানটির সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। 

এহসান রাহী বলেন, ‘আমাকে কণ্ঠশিল্পী ও সুরকার হিসেবে শ্রোতারা প্রথম থেকেই চেনেন, জানেন। তবে এর মাঝখানে গান গাওয়া থেকে সুরকার হিসেবে বেশি কাজ করা হয়েছে। প্রায় ৫ বছর পর নিজের সুরে গাইলাম। সম্পূর্ণ প্রজেক্টটা কোঅর্ডিনেশন করেছেন কৌশীক কল্লোল। আশা করছি, এখন থেকে শ্রোতারা আমাকে নিয়মিত কণ্ঠে পাবেন। যারা আগে আমার গান শুনেছেন, এখনও শুনছেন; সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

৮ নভেম্বর প্রকাশিত এই গান থেকে গত দু’দিনে দারুণ সাড়া পাচ্ছেন রাহী। 

/এএমএম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান