১৮ বছর পর আবার একসঙ্গে...

বিনোদন ডেস্ক
২২ নভেম্বর ২০২৪, ২০:০৯আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২১:৪২

টানা ১৮ বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার, কমেডি কিং গোবিন্দ এবং তুখোড় অভিনেতা পরেশ রাওয়াল। সৌজন্যে ‘ভাগম ভাগ ২’। 

বেশ কয়েকদিন ধরেই বলিউডে গুঞ্জন, ফের একসঙ্গে গোবিন্দ-অক্ষয়-পরেশ রসায়ন মিলবে পর্দায়। আনুষ্ঠানিকভাবে এই খবরে এবার সিলমোহর পড়লো।

২০০৬-এ মুক্তি পেয়েছিল দমফাটা কমেডি মুভি ‘ভাগম ভাগ’। দেখতে দেখতে ১৮ বছর পার। এতগুলো বছর পরও ছবিটির সেই জনপ্রিয়তা বিন্দুমাত্র ফিকে হয়নি। বরং টিভিতে এই সিনেমা দেখানো হলেই আজও হিন্দি সিনেমার দর্শকরা চেয়ে থাকেন অপলক।

বড় পর্দায় ‘ভাগম ভাগ ২’-এর খবর নিশ্চিত হতেই খুশির হাওয়া বইছে অন্তর্জালে। 

কৌতুকে ভরপুর অক্ষয়, গোবিন্দা ও পরেশের অভিনয় দর্শককে বিনোদন দিয়েছিল শতভাগ। আরও একবার কমেডি মুভির স্বাদ নিতে অপেক্ষায় দর্শক। বক্স অফিসে ছবিটি ভালোই ব্যবসা করেছিল। এই ত্রয়ীর নতুন রসায়ন দেখার জন্য ভক্তরাও দীর্ঘদিন অপেক্ষা করেছিলো।

দীর্ঘ ১৮ বছর পর সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ‘ভাগম ভাগ ২’-এর খবরে সেই প্রত্যাশা পূরণ হলো সিনেপ্রেমীদের। 

প্রসঙ্গত, সম্প্রতি অক্ষয় কুমারকে দেখা গিয়েছে ‘সিংহাম অ্যাগেইন’-এ। তবে বক্স অফিসে সেভাবে আসর জমাতে পারেনি রোহিত শেঠির এই ছবি। গোবিন্দা, পরেশকে সঙ্গে নিয়ে ‘ভাগম ভাগ ২’-এ অক্ষয়ের ভাগ্যের ফুল ফোটে কিনা, এখন সেটাই দেখার পালা। 

অন্যদিকে গত একমাসের মধ্যে দুবার বিপদ এসেছে গোবিন্দর জীবনে। নিজের বন্দুক থেকে পায়ে গুলি লেগে দশটি সেলাই নিতে হলো। এরপর ভোটের প্রচারের মাঝে অসুস্থ হয়ে পড়েন। 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএমএম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প