তারকা সন্তান বলে একটুও লজ্জা পাই না: অনন্যা

বিনোদন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ১৩:০৭আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২০:৪২

নেটাগরিকদের দাবি, তারকা সন্তান বলেই অতিরিক্ত সুবিধা পেয়েছেন অনন্যা পাণ্ডে। যেমন অভিযোগ বলিউডের প্রায় সব স্টারকিডের বেলাতেই উঠেছে তুমুলভাবে। বেশিরভাগ অভিযুক্ত স্টারকিড চুপচাপ সয়ে গেছেন এমন সমালোচনা। 

তবে অনন্যার স্পষ্ট বক্তব্য, তারকা সন্তান হওয়া নিয়ে তার কোনও আক্ষেপ নেই, এটা নিয়ে লজ্জাও পান না তিনি। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুললেন অনন্যা।

অনন্যার স্পষ্ট ভাষ্য, ‘তারকা সন্তান হওয়ার জন্য নানা রকমের মন্তব্য করা হয়। লজ্জিত বোধ করতে বাধ্য করে। কিন্তু নিজের বাবাকে নিয়ে আমি লজ্জিত বোধ করি না। চিকিৎসকের পরিবারে বড় হয়েছেন আমার বাবা। কিন্তু অভিনয়কে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি।’

অনন্যা পাণ্ডে অনন্যা আরও বলেন, ‘‘খারাপ কথা হিসেবে বিবেচনা করা হয় ‘তারকা সন্তান’ শব্দদ্বয়কে। আমি তা মনে করি না। মানুষের যা ভাবার, তাই ভাববে। কে তারকা সন্তান আর কে বহিরাগত অভিনেতা, এভাবে দেখা বন্ধ করতে হবে। বলিউড ইন্ডাস্ট্রি আমাদের অনেক কিছু দিয়েছে। দর্শকও আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। তারকা সন্তান হয়েও অনেকে ভালো কাজ করছেন। আবার বাইরের জগৎ থেকে এসেও বহু অভিনেতা ভালো কাজ করছেন।”

বাবা চাঙ্কি পাণ্ডেকে নিয়েও কথা বলেছেন অনন্যা। তরুণ নায়িকার মন্তব্য, ‘আমি দেখতাম, বাবা বাড়িতেই বসে রয়েছেন। হয়তো দু-একবার বাবার সঙ্গে ছবির সেটে গিয়েছিলাম। এমন নয় যে বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতেন। আমাদের বাড়ির বাইরে কিন্তু বাবাকে দেখার জন্য মানুষ ভিড় জমাতেন না।’ 

বলা দরকার, অনন্যাকে শেষ দেখা গিয়েছে ‘কল মি বে’ ওয়েব সিরিজ এবং ‘কন্ট্রোল’ সিনেমাতে। চাঙ্কি ও অনন্যা সূত্র: এনডিটিভি

/এসএস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প